চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারও নূর-মমতাজে ভরসা রাখলো আওয়ামী লীগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:47 অপরাহ্ন 26, নভেম্বর 2023
in বিনোদন
A A
আওয়ামী লীগ নেতারা নূর ও মমতাজের সঙ্গে সাক্ষাৎ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তফসিল ঘোষণার পর থেকেই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শুরু হয়েছে তোড়জোর। আওয়ামী লীগের মনোনয়ন পেতে সংস্কৃতি ও বিনোদন জগত থেকে বেশকিছু তারকা মুখের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত দলের চূড়ান্ত মনোনয়ন পেলেন হাতে গোনা কয়েকজন।

এরমধ্যে চিত্রনায়ক ফেরদৌস দেশের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী দলের হয়ে প্রথমবার জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। তিনি নৌকার টিকেট পেয়েছেন ঢাকা-১০ আসন থেকে।

তবে আগের মতোই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিচ্ছেন বিনোদন জগতের দুই তারকা মুখ অভিনয়শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এবং সংগীতশিল্পী মমতাজ বেগম।

এরমধ্যে নীলফামারি-২ আসন থেকে আসাদুজ্জামান নূর এবং মানিকগঞ্জ-২ আসন থেকে সংগীতশিল্পী মমতাজ বেগম নৌকার মনোনয়ন পেয়েছেন।

আসাদুজ্জামান নূর আওয়ামী লীগ থেকে টানা ৫ম বারের মতো জাতীয় নির্বাচনে লড়াইয়ের টিকেট পেলেন। এরআগে ৪বারই তিনি জয়লাভ করেন।

অন্যদিকে সংগীতশিল্পী মমতাজ ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। ২০১৪ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান। ২০১৮ সালের নির্বাচনেও তিনি বিজয়ী হন। টানা তৃতীয়বার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেন এই শিল্পী।

রবিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ৩০০ সংসদীয় আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Tags: অভিনেতাআসাদুজ্জামান নূরগাননৌকাফেরদৌসমমতাজলিড বিনোদনশিল্পীসিনেমা
Previous Post

শেখ হাসিনাতেই তরুণ প্রজন্মের আস্থা

Next Post

আস্থা রাখছেন বিদেশীরা, আসছে পর্যবেক্ষক

Next Post
বাংলাদেশের নির্বাচন কমিশন ভবন, নির্বাচন প্রক্রিয়া ও গণতন্ত্রের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

আস্থা রাখছেন বিদেশীরা, আসছে পর্যবেক্ষক

খুলনা-৪ থেকে নৌকার প্রার্থী সালাম মুর্শেদী. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনা-৪ থেকে নৌকার হয়ে লড়বেন সালাম মুর্শেদী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT