চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানবন্দর চক্র থেকে মদ সংগ্রহ, বিক্রি গুলশান বনানীতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:27 অপরাহ্ন 26, মে 2023
in - সেমি লিড, অপরাধ
A A
ডিএনসি ক্যাবিনেটের বিভিন্ন ব্র্যান্ডের অ্যালকোহল বোতল প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমান বন্দরের একটি চক্র থেকে অবৈধ মদ নিয়ে বিক্রির উদ্দেশ্য গুলশান বনানীতে যাচ্ছে এমন তথ্য পেয়ে অবৈধ বিদেশী মদসহ একজন মাদক চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)।

২৫ মে বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে বনানীর কড়াইল বস্তি অ্যান্ড টি কলোনির (এরশাদ মাঠ) কবরস্থান রোডস্থ মিম ফ্যাশন গ্যালারী নামীয় দোকানের ভিতর থেকে অবৈধ বিদেশী মদসহ মো. মনির হোসেন (৩৮) নামের একজন মাদক চোরাচালানকারীকে গ্রেপ্তার করা হয়।

সেসময় তার কাছ থেকে ২৮ বোতল সিভাস, আট বোতল ট্রাভেলাস ক্লাব, ১৯ বোতল ব্ল্যাক লেবেল, এক বোতল ভ্যাট-৬৯ হুইস্কিসহ সর্বমোট ৫৬ বোতল ৫৬ লিটার অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রিত কাজে ব্যবহৃত তার মোবাইল সেট জব্দ করা হয়।

২৬ মে শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক রাশেদুজ্জামান বলেন, গ্রেপ্তার মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় অবৈধ বিদেশী মদ সরবরাহ করে আসছিল। সে বিভিন্ন কৌশলে তার ব্যবসা পরিচালনা করছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল জানান: ক্রিস্টালমেথ/আইস, ইয়াবা, এল.এসডি, ডিওবি সহ অন্যান্য ক্ষতিকর মাদকের পাশাপাশি অবৈধ বিদেশী মদ চোরা চালানের সাথে যারা জড়িত তাদের উপর নজরদারি জোরদার করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে জেল হাজতে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন: আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে চক্রের অন্যান্য হোতাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এই চক্রের অন্যান্য হোতাদেরও নজরদারিতে রাখা হয়েছে, জড়িতদের বিরুদ্ধে যে কোন সময় অভিযান পরিচালনা করা হবে।

Previous Post

মুম্বাই-গুজরাট: ফাইনালে যাওয়ার লড়াইয়ে কে ফেভারিট?

Next Post

বরিশাল সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দ

Next Post
বরিশাল সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দের জন্য আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দ

ইমরান খান পাকিস্তান ত্যাগে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানের পাকিস্তান ত্যাগে নিষেধাজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT