চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশাল সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 26, মে 2023
in - সেমি লিড, জনপদ, বরিশাল
A A
বরিশাল সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দের জন্য আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাঈদ পান্থ:
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মেয়র পদে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে বরাদ্দ করা প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা এবং গণসংযোগ শুরু করেছেন।

শুক্রবার ২৬ মে সকাল সাড়ে ১০টায় নগরীর নথুল্লাবাদে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির এই প্রতীক বরাদ্দ করেন।

মেয়র প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ (নৌকা), জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম (হাতপাখা), জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান (ঘড়ি), আসাদুজ্জামান (হাতি) ও আলী হোসেন (হরিণ)।

কাউন্সিলর প্রার্থীদের বেলায় কোনো কোনো ক্ষেত্রে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পরে প্রতীক নিয়ে মিছিল সহকারে গণসংযোগ শুরু করেন তারা।

সিটি করপোরেশন নির্বাচনে সাত মেয়র প্রার্থীকে প্রতীক দেওয়া হয়। এছাড়া ৩০ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১১৬ জনের মধ্যে ১১৫ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। একজন প্রার্থী হওয়ায় ৭ নম্বর ওয়ার্ডে কোন প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। এছাড়া সংরক্ষিত কাউন্সিলরের ১০ পদে ৪২ নারী প্রার্থীকে প্রতীক দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু করার আগে প্রার্থীদের দিকনির্দেশনা দেন। এ সময় রিটার্নিং কর্মকর্তা সবাইকে নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেন। প্রতীক বরাদ্দের শুরুতেই সাত মেয়র পদপ্রার্থীর হাতে দলীয় প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীদের হাতে নির্ধারিত প্রতীক তুলে দেন।

উল্লেখ্য, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১৬ মে এর মধ্যে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। আগামী ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ১২৬টি কেন্দ্রের ৮৯৪ কক্ষে দু’লাখ ৭৬ হাজার ২৯৮ ভোটার ভোট দেবেন।

Tags: বরিশাল সিটি করপোরেশনবরিশাল সিটি নির্বাচনবরিশাল সিটি নির্বাচন ২০২৩
Previous Post

বিমানবন্দর চক্র থেকে মদ সংগ্রহ, বিক্রি গুলশান বনানীতে

Next Post

ইমরান খানের পাকিস্তান ত্যাগে নিষেধাজ্ঞা

Next Post
ইমরান খান পাকিস্তান ত্যাগে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানের পাকিস্তান ত্যাগে নিষেধাজ্ঞা

কাসেমিরো মাঠে উদযাপন করছেন, হাসিমুখে উঁচু আঙুল দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কাসেমিরো অনেক বড় একজন খেলোয়াড়’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT