চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নগদ’-এ দেওয়া যাবে মাস্টারকার্ড ক্রেডিট কার্ডের বিল 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:57 অপরাহ্ন 05, জুলাই 2022
in তথ্যপ্রযুক্তি
A A
নগদে মাস্টারকার্ড ক্রেডিট কার্ডের বিলের জন্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’, সাউথইস্ট ব্যাংক লিমিটেড এবং মাস্টারকার্ড যৌথভাবে ক্রেডিট কার্ড বিল প্রদান সুবিধা চালু করেছে।

এর ফলে এখন ‘নগদ’-এর মাধ্যমে বাংলাদেশে ইস্যু হওয়া যেকোনো মাস্টারকার্ড ক্রেডিট কার্ডের বিল ‘নগদ’ অ্যাপের মাধ্যমে প্রদান করা যাচ্ছে।

সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোহাম্মদ খলিলুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘নগদ’ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম, মাস্টারকার্ড দক্ষিণ এশিয়ার চিফ অপারেটিং অফিসার ভিকাস ভার্মা, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊচ্চপদস্থ কর্মকর্তারা।

মাস্টারকার্ডের ‘মানিসেন্ড’ প্ল্যাটফর্মে সাউথইস্ট ব্যাংকের মাধ্যমে ‘নগদ’ অ্যাপকে সংযুক্ত করায় ব্যববহারকারীরা যেকোনো বাংলাদেশি ব্যাংকের ইস্যু করা মাস্টারকার্ড ক্রেডিট কার্ডের বিল ‘নগদ’ অ্যাপ থেকে প্রদান করতে পারবেন। নতুন এই সংযোজনের ফলে বাংলাদেশে কার্ড ও মোবাইল ওয়ালেটের মধ্যকার ইন্টারোপেরেবিলিটি বৃদ্ধি পাবে।

এই সেবার ফলে ‘নগদ’ গ্রাহক এবং মাস্টারকার্ডের কার্ডহোল্ডাররা ‘নগদ’ অ্যাপে তাদের তথ্য সংরক্ষণ করে রাখতে পারবেন এবং যেকোনো পরিমাণের বিল তারা ‘নগদ’-এর ‘বিল পে’ অপশনে গিয়ে প্রদান করতে পারবেন। প্রতিবার বিল প্রদানের ক্ষেত্রে গ্রাহকদের বারবার নিজেদের কার্ডের তথ্য দিতে হবে না। বাংলাদেশে ইস্যুকৃত যেকোনো ব্যাংকের মাস্টারকার্ড ক্রেডিট কার্ডহোল্ডাররা কেবলমাত্র দেশের ভেতরে লেনদেনের জন্য এই সুবিধা ব্যবহার করতে পারবেন। সুবিধাটি বিল পে কাউন্টারে বাড়তি ভিড় কমিয়ে গ্রাহকের মূল্যবান সময় বাঁচাতে সাহায্য করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘প্রযুক্তি এখন মানুষের জীবনকে সহজ করেছে। ‘নগদ’-এর মাধ্যমে মাস্টারকার্ডের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এখন থেকে সাউথইস্ট ব্যাংকের সহযোগিতায় বিল প্রদান করতে পারবেন। এর মাধ্যমে মানুষের সময় ও অর্থ বাঁচবে, মানুষের জীবন সহজ হবে। এমন উদ্যোগের জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’

‘নগদ’ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘আরও বেশি বেশি মানুষকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনার জন্য এবং লেনদেনকে আরও সহজ করার জন্য ‘নগদ’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাস্টারকার্ড ও সাউথইস্ট ব্যাংকের সাথে এই অংশীদারীত্ব আমাদের জন্য আরেকটি উল্লেখযোগ্য অর্জন। কারণ এর ফলে আমাদের গ্রাহকেরা যেকোনো জায়গা থেকে নিজের সুবিধামতো মাস্টারকার্ড ক্রেডিট কার্ডের বিল প্রদান করতে পারবেন।’

মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর সাথে অংশীদারিত্বের মাধ্যমে কার্ডহোল্ডারদের কার্ডের বিল প্রদানের সুবিধাটি ঘোষণা করতে পেরে আমি গর্বিত। ‘নগদ’ ও সাউথইস্ট ব্যাংকের সাথে আমাদের এই অংশীদারিত্ব মোবাইল ফাইন্যান্সিয়াল খাতের সাথে আমাদের সংযুক্তির পথে আরেকটি মাইলফলক হয়ে থাকল।’

চুক্তির বিষয়ে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন বলেন, ‘এসইবিএল দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে চায়। বাংলাদেশকে ২০২৬ সালের মধ্যে উন্নয়নশীল দেশে পরিণত করতে কাজ করে যাচ্ছি আমরা। সেই সাথে আজকের এই অংশীদারীত্ব আমাদের এই লক্ষ্যকে আরেক ধাপ এগিয়ে নেবে বলে আমরা বিশ্বাস করি।’

Tags: ক্রেডিট কার্ডনগদ
Previous Post

এক হচ্ছেন রাহুল-প্রিয়াঙ্কা

Next Post

মেলার প্রচার কম ছিল বলে অভিযোগ

Next Post
বাংলাদেশের একটি নার্সারি থেকে গাছপালা বিক্রি হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেলার প্রচার কম ছিল বলে অভিযোগ

বাংলাদেশ থেকে আফগানিস্তানে পাঠানো ত্রাণের প্যাকেটসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানে ভূমিকম্প বিপর্যস্তদের জন্য বাংলাদেশের সহায়তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT