দেশি-বিদেশি ও বিরল প্রজাতির গাছ ও সেরা চারার সমারোহ নিয়ে একমাসের বৃক্ষমেলা শেষ হয়েছে। দৃষ্টিনন্দন ও অবকাঠামোগত নতুনত্বে বিমোহিত হয়েছেন ক্রেতা ও দর্শনার্থীরা। লাভ-লোকসান নিয়ে ভিন্ন মত থাকলেও এবার মেলার প্রচার কম ছিলো বলে দাবি করেছেন ক্রেতা-বিক্রেতারা।








