চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালডাল ডটকমে ‘নগদ’ পেমেন্টে মিলছে ১০ শতাংশ ইন্সট্যান্ট ক্যাশব্যাক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 08, জুলাই 2022
in তথ্যপ্রযুক্তি
A A
চ্যানেল আই অনলাইন দলের সঙ্গে নগদ পেমেন্টের চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

দৈনন্দিন জীবনে গ্রোসারি কেনাকাটায় মানুষের ঝামেলা দূর করতে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ও অনলাইনভিত্তিক গ্রোসারি শপ চালডাল ডটকম নিয়ে এলো দারুণ এক অফার।

এখন ক্রেতারা চালডাল ডটকম থেকে কেনাকাটা শেষে খুব সহজেই ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। পাশাপাশি ‘নগদ’ ওয়ালেট থেকে পেমেন্ট করলে ক্রেতারা পাবেন ১০ শতাংশ ইন্সট্যান্ট ক্যাশব্যাক।

সম্প্রতি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সম্পাদিত হয়। ‘নগদ’-এর চিফ মার্কেটিং অফিসার (সিএমও) শেখ আমিনুর রহমান ও চালডাল ডটকমের ফাউন্ডার ও চিফ অপারেটিং অফিসার (সিওও) জিয়া আশরাফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় ‘নগদ’-এর নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক, চিফ সেলস অফিসার (সিএসও) মো. শিহাব উদ্দিন চৌধুরী, হেড অব পেমেন্ট মোহাম্মদ মাহবুব সোবহান ও চালডাল ডটকমের হেড অব গ্রোথ ওমর শরীফ ইবনে হাই, সিনিয়র ডিরেক্টর অব লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স ইশরাত জাহান নাবিলাসহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে ‘নগদ’-এর গ্রাহকেরা চালডাল ডটকমের ওয়েবসাইট বা অ্যাপ থেকে যেকোনো পণ্য কেনাকাটা করে সরাসরি ‘নগদ’-এর গেটওয়ে দিয়ে পেমেন্ট করতে পারবেন। যেখানে গ্রাহকেরা পাবেন ১০ শতাংশ ইন্সট্যান্ট ক্যাশব্যাক বা সর্বোচ্চ ১০০ টাকা। ইন্সট্যান্ট ক্যাশব্যাকের এই অফারটি চলবে ৮ জুলাই ২০২২ থেকে আগামী ১৬ জুলাই ২০২২ পর্যন্ত।

ক্যাম্পেইনটি চলাকালে চালডাল’এ প্রাপ্ত সবধরনের পণ্যের ওপরই নির্ধারিত ক্যাশব্যাক পাবেন গ্রাহকেরা। তবে শুধুমাত্র ‘নগদ’এর গেটওয়ে দিয়ে পেমেন্ট করলেই গ্রাহকরা পাবেন এই ক্যাশব্যাক অফার।

ক্যাম্পেইনটি চলাকালীন একজন ‘নগদ’ গ্রাহক একাধিকবার এই ১০ শতাংশ ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন, যা সর্বোচ্চ ১০০ টাকা। ইন্সট্যান্ট ক্যাশব্যাকের এই অফারটি পেতে চাইলে গ্রাহকের ‘নগদ’ নম্বরটি অবশ্যই সচল থাকতে হবে।

অফারের বিষয়ে ‘নগদ’-এর চিফ মার্কেটিং অফিসার (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, ‘নগদ চালডালের সাথে এই চুক্তি করেছে মানুষের জীবনকে সহজ করে দেওয়ার জন্য। আমরা নতুন নতুন সেবার মাধ্যমে মানুষের জীবনকে একটি ইকোসিস্টেমে নিয়ে আসতে চাই, যেখানে চাইলেই মানুষ যেকোনো লেনদেন পাবে হাতের মুঠোয়।’

‘নগদ’-এর মাধ্যমে চালডাল ডটকমে পেমেন্ট ও ইন্সট্যান্ট ক্যাশব্যাক সম্পর্কে বিস্তারিত জানতে ‘নগদ’ গ্রাহকেরা যোগাযোগ করতে পারেন ০৯৬ ০৯৬ ১৬১৬৭ অথবা ১৬১৬৭ নম্বরে।

Tags: ক্যাশব্যাক অফারনগদ
Previous Post

হুট করেই বিদায় বলে দিলেন বর্ষসেরা লি

Next Post

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো কৃষকের

Next Post
Bangladeshi police and officials investigating an incident with crowd gathered around. Channel i News - চ্যানেল আই নিউজ

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো কৃষকের

বাংলাদেশে করোনার টিকা নেওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় দেশে আজ ৭ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT