চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুট করেই বিদায় বলে দিলেন বর্ষসেরা লি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:39 অপরাহ্ন 08, জুলাই 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট মাঠে ব্যাটসম্যানের ডাইভিং ক্যাচ ধরা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত বছর হয়েছেন আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটার, বর্তমান ফর্মটাও মন্দ নয়। বয়স কেবল ৩০ ছুঁয়েছে, নেই দল থেকে বাদ পড়ার শঙ্কা। তবুও হুট করেই অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন লিজেল লি। শুক্রবার টুইটার ব্যাট-প্যাড তুলে রাখার কথা জানিয়েছেন সাউথ আফ্রিকার ওপেনার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে লিখেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও ঘরোয়ায় খেলা চালিয়ে যেতে চান লি। ৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য ধন্যবাদ জানিয়েছেন সাউথ আফ্রিকার ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে।

‘অনেকটা মিশ্র আবেগ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই। গত ৮ বছর ধরে একটা স্বপ্নের মতো জীবন কাটিয়েছি। প্রোটিয়া ক্রিকেটকে আমার যতোটুকু দেয়া সম্ভব তার সবটুকুই দেয়ার চেষ্টা করেছি।’

‘ক্যারিয়ারের পরবর্তী পর্যায়ের জন্য আমি প্রস্তুত। তবে আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাব। অসাধারণ একটা সফর ছিল এটা। এই সময়টা যারা পাশে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ। সাউথ আফ্রিকা ক্রিকেট ও এর সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

২০১৩ সালে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয় লি’র। পরে প্রোটিয়াদের হয়ে খেলেছেন ১০০টি ওয়ানডে। তাতে ৩৬ গড়ে ৩,৩১৫ রান করেছেন। এ ফরম্যাটে ২৩টি অর্ধশতকের পাশাপাশি ৩টি সেঞ্চুরি আছে ডানহাতি ওপেনারের।

বিধ্বংসী ব্যাটার হিসেবে খ্যাত লি টি-টুয়েন্টিতে ২৫ গড়ে করেছেন ১,৮৯৬ রান। ক্ষুদ্রতম সংস্করণে একটি সেঞ্চুরিও আছে তার।

২০১৭ সালে মেয়েদের বিশ্বকাপে প্রোটিয়াদের সেমিফাইনালে তোলার অন্যতম কারিগর তিনি। সেবার ৭ ম্যাচে ৪৪ গড়ে ২৬৯ রান করেছিলেন।

২০২১ সাল ছিল লি-র ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। বছরজুড়ে ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত ফর্মে ছিলেন। ১১ ম্যাচে বছরটিতে ৯০ গড়ে ৬৩২ রান করেছিলেন। অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটারের ট্রফি হাতে তোলেন।

Tags: আইসিসি বর্ষসেরালিলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

শিনজো আবে’র মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

Next Post

চালডাল ডটকমে ‘নগদ’ পেমেন্টে মিলছে ১০ শতাংশ ইন্সট্যান্ট ক্যাশব্যাক

Next Post
চ্যানেল আই অনলাইন দলের সঙ্গে নগদ পেমেন্টের চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

চালডাল ডটকমে ‘নগদ’ পেমেন্টে মিলছে ১০ শতাংশ ইন্সট্যান্ট ক্যাশব্যাক

Bangladeshi police and officials investigating an incident with crowd gathered around. Channel i News - চ্যানেল আই নিউজ

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো কৃষকের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT