চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রীতি ম্যাচে ১-০ গোলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে হারাল ‘নগদ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:30 অপরাহ্ন 13, নভেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে হারানো দলের খেলোয়াড়রা ট্রফি হাতে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের অন্যতম সেরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে নগদ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২২ শুরু হয়েছে। জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী দিনে নগদ লিমিটেড এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির মধ্যে প্রীতি ম্যাচে জয় পেয়েছে নগদ লিমিটেড।

ম্যাচের একমাত্র গোলটি করেন নগদ-এর বিজনেস সেলস বিভাগের কী অ্যাকাউন্ট ম্যানেজার তাপস আহমেদ। গোলপোস্টে চমৎকার পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন নগদ-এর বিটিএল ও ইভেন্টস টিমের ম্যানেজার কাজী রেজাউল ইসলাম।

রোববার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। এসময় নগদ-এর নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট ও মারুফুল ইসলাম ঝলক ছাড়াও বাংলাদেশ জাতীয় দলের একসময়ের তুখোড় খেলোয়াড় শেখ মোহাম্মদ আসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব উপস্থিত ছিলেন।

প্রীতি ম্যাচের শুরুতে নগদ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন অতিথিরা।

উদ্বোধনী বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রতিবছর এরকম চমৎকার একটি আয়োজন করে। আমি এই অনুষ্ঠানে থাকতে পেরে আনন্দিত। এমন আয়োজনে বেশিরভাগ মিডিয়া হাউসের ভাই-বোনেরা অংশ নেন এবং সুন্দর সময় পার করেন, যা সত্যিই অসাধারণ।’

এসময় বিশেষ অতিথি হিসেবে নগদ-এর নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘প্রতিবছর আমরা ডিআরইউ-এর সাথে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশ নিচ্ছি। সাংবাদিক ভাই-বোনদের সাথে থাকতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। সামনেও নগদ-ডিআরইউ-এর পাশে থাকবে।’

নগদ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২২-এ এবার টেলিভিশন, সংবাদপত্র এবং অনলাইন নিউজ পোর্টালসহ ৫১টি মিডিয়া হাউস অংশ নিচ্ছে। আটটি গ্রুপে নকআউট পদ্ধতিতে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল হবে ১৭ নভেম্বর।

এদিন প্রীতি ম্যাচে নগদ-এর দলে ছিলেন সাদমান হোসেন নাহিন, কাজী রেজাউল ইসলাম, আবদুল্লাহ আল ফাহিম, আকিব-উল উসলাম, শাকিক খান, তাপস আহমেদ, সাজিদ আল মামুন, লিংকন মো. লুৎফরজামান সরকার, আইএসএম জাকারিয়া ও সিয়াম আল তাহমিদ।

ডিআরইউ-এর দলে ছিলেন তারিকুল ইসলাম মাসুম, সাদমান সাকিব, মনিরুজ্জামান উজ্জ্বল, কামাল তালুকদার, সাইফুল জুয়েল, আবদুল্লাহ শাফী, হাসনাত শাহীন, রকিবুল ইসলাম মানিক, মনির মিল্লাত, আশিক মাহমুদ এবং অতিথি খেলোয়াড় ছিলেন নজরুল ইসলাম মিঠু ও মাকসুদা লিসা।

Tags: নগদ
Previous Post

স্যামসন এইচ চৌধুরীর স্ত্রী মারা গেছেন

Next Post

নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিন পালিত

Next Post
নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপন, জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিন পালিত

ইংল্যান্ড ক্রিকেট দল বিশ্বকাপ জিতেছে, উল্লাসে ভাসছে দল. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডের পর টি-টুয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নও ইংল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT