চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডের পর টি-টুয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নও ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:47 অপরাহ্ন 13, নভেম্বর 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ক্রিকেট দল বিশ্বকাপ জিতেছে, উল্লাসে ভাসছে দল. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাট-বলের উত্তেজনা-রোমাঞ্চ ছড়ানো বিশ্বকাপে শেষ হাসিটা হাসল ইংল্যান্ড। দ্বিতীয়বারের মতো জিতে নিল টি-টুয়েন্টির বিশ্ব আসরের শিরোপা। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ক্রিকেট ইতিহাসের প্রথম দল হিসেবে ইংলিশরা এখন ওয়ানডে ও টি-টুয়েন্টি দুই ফরম্যাটেরই বর্তমান চ্যাম্পিয়ন।

মেলবোর্নে ফাইনালের মঞ্চে টসে হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ৮ উইকেটে ১৩৭ রান তোলে। জবাবে জশ বাটলারের ইংল্যান্ড ৬ বল ও ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়।

রোববার ১৩৮ রানের সহজ লক্ষ্যে নেমে অবশ্য শুরুতে ইংলিশদের জন্য সহজ ছিল না। প্রথম ওভারেই এক রান করা অ্যালেক্স হেলসকে বোল্ড করেন শাহিন আফ্রিদি। সাত রানে হয় প্রথম উইকেটের পতন। দ্বিতীয় ওভারে বল হাতে রান বিলান নাসিম শাহ, দিয়ে ফেলেন ১৪ রান।

হারিস রউফ চতুর্থ ওভারে বোলিংয়ে এসে পান ২ চারে ১০ রান করা ফিল সল্টের উইকেট। মিড উইকেটে ইফতিখার ক্যাচ নেন।

পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ব্যাটিং করে ৪৯ রান তুললেও ইংলিশরা হারিয়ে বসে ৩ উইকেট। ষষ্ঠ ওভারে রউফের সুইংয়ে পরাস্ত হন ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা বাটলার। ১৭ বলে ৩ চার ও এক ছক্কায় ২৬ রান করা অধিনায়কের ব্যাটে লেগে বল রিজওয়ানের গ্লাভসবন্দি হয়। জমে ওঠার আভাস মেলে ফাইনাল মহারণে।

চতুর্থ উইকেটে ধাক্কা সামাল দেন বেন স্টোকস ও হ্যারি ব্রুক। একাদশ ওভারে রান আউট থেকে রক্ষা পান ব্রুক। বাজে থ্রোতে নিতে হয়নি বিদায়। ব্রুক অবশ্য বেশিক্ষণ টেকেননি। এক চারে ২০ রান করে সাজঘরে ফেরেন। লং অফে দারুণ ক্যাচ নেন আফ্রিদি, ভাঙে ৩৯ রানের জুটি। ক্যাচ নেয়ার সময় ডান পায়ে টান লাগায় আফ্রিদি মাঠ ছাড়তে বাধ্য হন।

১৪তম ওভারে রান আউটের হাত থেকে রক্ষা পান স্টোকসও। নন স্ট্রাইক প্রান্ত থেকে দৌড়ে রান নেয়ার চেষ্টা করেছিলেন, মঈন আলী আগ্রহী না হওয়ায় ফেরত যাওয়ার পথে পড়ে গিয়ে আবার উঠে দৌড়ান স্টোকস। ফিল্ডারের থ্রো এবারও স্টাম্পে লাগেনি।

১২ থেকে ১৪- এই ৩ ওভারের মধ্যে ১০ রানের বেশি তুলতে পারেনি ইংল্যান্ড। শেষ ৩৬ বলে ৪৯ রানের জয়ের সমীকরণ এসে দাঁড়ায়।

মাঠে ফিরে আফ্রিদি ১৬তম ওভারে বল হাতে নেন। একটি মাত্র বল করার পর পায়ে আবারও সমস্যা অনুভব করেন। আর বল করতে পারেননি। তার ওভারের বাকি বলগুলো করেন ইফতিখার। ওই ওভারের পঞ্চম বলে চার ও শেষ বলে ছক্কা মারেন স্টোকস। তাতে সমীকরণ দাঁড়ায় ২৪ বলে ২৮ রান।

ওয়াসিমের করা পরের ওভারের প্রথম দুই বল ও শেষ বলে চার মারেন মঈন। ওভারটিতে আসে ১৬ রান। তখন ইংলিশদের দরকার পড়ে ১৮ বলে ১২ রান। হারিস রউফ ১৮ নম্বর ওভারে ৫ রান দেন। শেষ ১২ বলে প্রয়োজন পড়ে ৭ রান।

ওয়াসিম ১৯তম ওভারে ইয়র্কার ডেলিভারিতে ১৩ বলে ৩ চারে ১৯ রান করা মঈনকে বোল্ড করেন। পরে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে এক রান নিয়ে ইংল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দেন ৪৯ বলে ৫ চার ও এক ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকা স্টোকস।

পাকিস্তানের পক্ষে ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন রউফ। একটি করে উইকেট পান আফ্রিদি, শাদাব ও ওয়াসিম।

এর আগে বোর্ডে রান বাড়িয়ে নেয়ার চেষ্টায় সফল হয়নি পাকিস্তান। স্যাম কারেন ও আদিল রশিদের বোলিংয়ের সামনে পারেনি সুবিধা করতে। বাবর আজমের দলের পুঁজি দেড়শ কাছেও যায়নি। টি-টুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে ইংল্যান্ডের সামনে কেবল ১৩৮ রানের চ্যালেঞ্জই দিতে পারে দলটি।

Tags: চ্যাম্পিয়নটি-টুয়েন্টি ইংল্যান্ডটি-টুয়েন্টি পাকিস্তানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ফাইনালমেলবোর্নলিড টি-টুয়েন্টি বিশ্বকাপ
Previous Post

নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিন পালিত

Next Post

হাওয়া ভবনের ময়ূর সিংহাসন ফিরে পেতে বিএনপির আন্দোলন: কাদের

Next Post
খালেদা জিয়ার মুক্তির জন্য নেতাদের সমাবেশ ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাওয়া ভবনের ময়ূর সিংহাসন ফিরে পেতে বিএনপির আন্দোলন: কাদের

শোকার্ত স্ত্রী ও কাতর মেয়ে, আকবরের মৃত্যুতে শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

আকবরকে হারিয়ে শোকে কাতর স্ত্রী, বাকরুদ্ধ মেয়ে অথৈ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT