চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কড়া জবাব দেবে মিয়ানমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:47 পূর্বাহ্ন 05, জানুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মিয়ানমার সেনা কর্মকর্তা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জবাব দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন দেশের হস্তক্ষেপের কড়া সমালোচনা করেছেন জান্তাপ্রধান মিন অংশ হ্লাইং। পাশাপাশি ইতিবাচকভাবে সহযোগিতা করা অনেক দেশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

মিয়ানমারের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেয়া ভাষণে হ্লাইং বলেছেন, চীন, ভারত, থাইল্যান্ড ও বাংলাদেশের মত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নেপিডো ঘনিষ্ঠভাবে কাজ করছে। দুই বছর আগে মিয়ানমারের সামরিক বাহিনী নোবেলজয়ী অং সান সু চি নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেয়ার পর থেকে দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটি থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছে। দেশটি বিভিন্ন সময়ে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মুখেও পড়েছে।

তিনি আরও বলেন, চাপ ও নানা সমালোচনা সত্ত্বেও যেসব দেশ, সংগঠন ও ব্যক্তি আমাদের ইতিবাচকভাবে সহযোগিতা করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে যারা আমাদের বিষয়ে হস্তক্ষেপ করছে তাদের আমি কঠোর সমালোচনা করছি।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি সু চির সরকারকে সরিয়ে সেনাবাহিনী দেশটির ক্ষমতা নেয়ার পর সু চি ও অনেক রাজনৈতিক নেতাকর্মীকে আটক করা হয়। জান্তাবিরোধী বিক্ষোভ ও ভিন্নমত কঠোরভাবে দমন শুরু হয়, ঘরবাড়ি ছাড়া হয় লাখ লাখ মানুষ। নিরাপত্তা বাহিনীর ব্যাপক দমনপীড়ণের মুখে মিয়ানমারে এখন দৃশ্যত সরকারবিরোধী বিক্ষোভ দেখা না গেলেও গণতন্ত্র ফিরিয়ে আনতে সেখানে অস্ত্র হাতে তুলে নিয়েছে পিপলস ডিফেন্স ফোর্সের সদস্যরা। সরকারের বিরুদ্ধে তারা লড়াই করে আসছে।

গত বছরের শেষ ভাগে সু চির বিরুদ্ধে আনা সর্বশেষ অভিযোগগুলোর বিচার সম্পন্ন হয়েছে, দোষী সাব্যস্ত হওয়া সব অভিযোগে এই নেত্রীকে সর্বমোট ৩৩ বছর কারাদণ্ড দিয়েছে জান্তার আদালত। সু চি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক একাধিক সংস্থাও তার মুক্তি চেয়েছে।

তবে সামরিক বাহিনী বলছে, নিয়ম মেনেই সু চির সব মামলার বিচারকাজ সম্পন্ন হয়েছে।

Tags: মিয়ানমারসামরিক বাহিনী
Previous Post

‘মূলধারার চলচ্চিত্র বাঁচানোর চাবি এখনও শাকিবের হাতে’

Next Post

রোমার যাদুঘরে বিশ্বকাপ জয়ী পদক দিলেন দিবালা

Next Post
দিবালা বিশ্বকাপ জয়ী পদক নিয়ে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রোমার যাদুঘরে বিশ্বকাপ জয়ী পদক দিলেন দিবালা

নতুন বছরের পাঠ্য বইয়ের উপহার হাতে শিশুদের আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

নানা ভুল ও অসংগতি নিয়ে নতুন বছরের পাঠ্য বই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT