চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মূলধারার চলচ্চিত্র বাঁচানোর চাবি এখনও শাকিবের হাতে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:13 পূর্বাহ্ন 05, জানুয়ারি 2023
in বিনোদন
A A
শাকিব খান ও অন্য একজন অভিনেতার ছবি, চলচ্চিত্রের জন্য গুরুত্বপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সিনেমার এই বাজারে একমাত্র শাকিব খানের ছবি মুক্তি পেলে কমপক্ষে ১০০ বন্ধ হল খোলে, ঈদে তার ছবি এলে মুক্তির আগে কোটি টাকা উঠে আসে।’

-সুপারস্টার শাকিব খানের স্টারডম ও মার্কেট ভ্যালু নিয়ে পরিচালক সমিতির নব-নির্বাচিত সভাপতি এবং কিংবদন্তী নির্মাতা কাজী হায়াৎ বললেন এমনটা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে স্বপন চৌধুরী নামে আরেক নির্মাতার সঙ্গে এফডিসির প্রযোজক ও পরিবেশক সমিতির অফিসে বসে আলাপকালে কাজী হায়াৎ এসব কথা বলেন।

এসময় তাকে বলতে শোনা যায়, ‘কারো নাম উল্লেখ করতে চাই না; তবে এটাই সত্যি যে অন্য নায়করা যেখানে ১০, শাকিব সেখানে একাই ১০০! শাকিবকে নিয়ে ছবি করলে সিনেমা হলের বাইরে ইউটিউব চ্যানেল, টিভি রাইটস এবং ওটিটি সবকিছু মিলিয়ে ১ কোটি টাকার বেশী বিক্রি হবে।’

তেজী, লুটতরাজ, দাঙ্গা, আম্মাজান, ইতিহাস-এর মতো বিখ্যাত ছবি বানিয়েছেন কাজী হায়াৎ। তিনি তার চার দশকের ক্যারিয়ারে ৫২টি ছবি পরিচালনা করেন। ২০২০ সালে কাজী হায়াৎ তার ৫০তম ছবি বানিয়েছিলেন শাকিবকে নিয়ে। ‘বীর’ নামে ওই ছবি শাকিবের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নির্মিত হয়েছিল।

লম্বাসময় ধরে শাকিবকে দেখে কাজী হায়াৎ তার অভিজ্ঞতায় আলোকে দৃঢ়ভাবে বলেন, মূলধারার চলচ্চিত্র বাঁচানোর চাবি এখনও শাকিবের হাতে। ঈদ ছাড়াও অন্যান্য সময় শাকিবের ছবি মুক্তি পেলে প্রযোজক নিশ্চিতে ৫০ লাখ টাকা থেকে ৭৫ লাখ টাকা অগ্রিম পায়। যা আর কারো ক্ষেত্রে হয় না।

পরিচালক সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়ে কাজী হায়াৎ বলেন, অনুদানের জন্য সরকার প্রতিবছর প্রচুর টাকা দিচ্ছে। ২০-২৫ কোটি টাকা দিলে এর অর্ধেক এফডিসিতে আনার চেষ্টা করবো। সেই টাকা দিয়ে মূলধারার নির্মাতা বাণিজ্যিক সিনেমা তৈরি করবে। এই টাকা দিয়ে ব্যবসা হলে আবার ফেরত দেবে। ইতিহাস কিংবা ভাষা আনন্দোলন, মুক্তিযুদ্ধসহ ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে ছবি বানানোর জন্য বাকি টাকা যেন সরকার ব্যয় করে।

বছরে এভাবে প্রতি বছর যদি ১০টি ছবি অনুদান দেয় তাহলে ১০ বছর মূলধারার ১০০ পরিচালক ছবি বানাতে পারবে বলে মনে করেন কাজী হায়াত। তিনি বলেন, আমি এগুলো সরকারের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে পাশ করানোর চেষ্টা করবো।

নির্বাচনী প্রতিশ্রুতিতে পরিচালকদের আবাসন ব্যবস্থার কথা বলেছিলেন কাজী হায়াৎ। এ প্রসঙ্গে তিনি বলেন, গণপূর্ত মন্ত্রী ও সচিবের কাছে বলবো, ১০-১২ একর জমি আমাদের দিয়ে ঘর তৈরি করে দেন। কোনো ইন্টারেস্ট নিয়েন না, যেদিন ফ্ল্যাটের মূল্যটা ভাড়ার টাকায় শেষ হবে সেদিন আমাদের লিখে দিয়েন। আমার মনে হয়, এমন সুন্দর প্রস্তাব প্রধানমন্ত্রী, পূর্তমন্ত্রী ও সচিব মেনে নেবেন।

কাজী হায়াতের বানানো সর্বশেষ ছবি ‘জয় বাংলা’। গেল বিজয় দিবসে মুক্তি প্রাপ্ত এ ছবিতে ছিলেন বাপ্পী ও জাহারা মিতু। মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত সরকারী অনুদান প্রাপ্ত এ ছবিটি মুক্তি পরে মুখ থুবড়ে পড়ে। এমনকি সপ্তাহ না যেহেতু হল থেকে নামিয়ে দেয়ার খবর পাওয়া যায়।

Tags: আম্মাজানইতিহাসকাজী হায়াৎজয় বাংলাদাঙ্গাপরিচালকলিড বিনোদনশাকিব খান
Previous Post

আটলান্টিক ও ভারত মহাসাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ মোতায়েন

Next Post

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কড়া জবাব দেবে মিয়ানমার

Next Post
মিয়ানমার সেনা কর্মকর্তা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জবাব দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কড়া জবাব দেবে মিয়ানমার

দিবালা বিশ্বকাপ জয়ী পদক নিয়ে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রোমার যাদুঘরে বিশ্বকাপ জয়ী পদক দিলেন দিবালা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT