চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

“দুঃখে আমার চোখ ও মন অন্ধকারে ঢেকে গেছে”

পদদলিত হয়ে ৪০ জনের মৃত্যুতে বিজয়ের আবেগঘন বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:48 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
জনপ্রিয় ব্যক্তিত্বের ছবি, পটভূমিতে জনসমাগম ও আলো ঝলকানি. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা থেকে নেতা বনে যাওয়া থালাপতি বিজয়ের জনসভার ভয়াবহ ট্র্যাজেডিতে শোকে কাতর পুরো ভারত। তামিলনাড়ুর কারুরে আয়োজিত তার নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে প্রাণ হারানো ব্যক্তির সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশস্থলে সর্বোচ্চ ১০ হাজার মানুষের অনুমতি ছিল, কিন্তু সেখানে হাজির হয় প্রায় দুই লক্ষ মানুষ। বিজয়ের জনসভায় উপস্থিত সেই ২ লক্ষাধিক মানুষের মাঝেই ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে নিখোঁজ হয়ে যায়। তাকে খোঁজাখুঁজি করতে গিয়েই পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে। বেশ কয়েকজন হন্তদন্ত হয়ে ওই শিশুকে খুঁজতে থাকে। তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে খবর।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সেই শোকেই এক টুইটে থালাপতি বিজয় নিজের অনুভূতির কথা লেখেন, সেই সাথে তিনি নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকার ঘোষণা দেন। বিজয়ের সেই পোস্টটি হুবুহু বাংলাতে তুলে ধরা হলো।

আমার হৃদয়ে স্থান করে নেওয়া আপনাদের সবার প্রতি শুভেচ্ছা। কারুরে গতকাল যে ভয়াবহ ঘটনা ঘটেছে, তা ভেবে আমার হৃদয় ও মন এমন এক অসহনীয় ভারে আচ্ছন্ন হয়ে পড়েছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। প্রিয়জন হারানোর এই গভীর শোকের মুহূর্তে আমার মনের যন্ত্রণাকে ব্যক্ত করার মতো যথাযথ শব্দ আমি খুঁজে পাচ্ছি না। দুঃখে আমার চোখ ও মন দু’টিই অন্ধকারে ঢেকে গেছে। আমি যাদের সঙ্গে দেখা করেছি, তাদের মুখ বারবার ভেসে উঠছে চোখের সামনে। আমার আপনজনেরা যে স্নেহ ও মমতা দেখিয়েছেন, তা ভাবলেই হৃদয় যেন আরও ভেঙে পড়ে। আমার প্রিয়জনেরা… আমাদের আপনজনদের হারানোর এই গভীর শোকে আমি বর্ণনাতীত যন্ত্রণার মধ্য দিয়ে আপনাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আপনাদের হৃদয়ের পাশে দাঁড়িয়ে আমি এই অগাধ দুঃখে শরিক হচ্ছি। এটি আমাদের জন্য সত্যিই এক অপূরণীয় ক্ষতি। যেই সান্ত্বনার কথাই বলা হোক না কেন, আমাদের প্রিয়জনদের হারানোর বেদনা সহ্য করা অসম্ভব। তবু, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে নিহত প্রত্যেক পরিবারের জন্য ২০ লাখ টাকা এবং আহত ও চিকিৎসাধীন প্রত্যেককে ২ লাখ টাকা করে প্রদান করব। এই অর্থের মূল্য এমন এক ক্ষতির তুলনায় তুচ্ছ বটে, তবে এই মুহূর্তে আপনাদের পরিবারের একজন হয়ে আপনাদের পাশে দাঁড়ানোই আমার কর্তব্য। একইসঙ্গে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, আমাদের সকল আহত প্রিয়জন দ্রুত সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে আসুক। আর আমি আপনাদের আশ্বস্ত করছি, আমাদের তামিলাগা ভেত্রি কাজগম (টিভিকে) সবসময় আপনাদের পাশে থাকবে।

Tags: তামিলনাড়ুথালাপতি বিজয়
Previous Post

ড. ইউনূস যে স্বপ্ন দেখিয়েছেন, তা আমাদের এগিয়ে নিতে হবে: মির্জা ফখরুল

Next Post

অভিনয় থেকে দূরে, চার দেয়ালে বন্দি বাকরুদ্ধ ফকিরা

Next Post
বক্তব্য দিচ্ছেন একজন পুরুষ, পেছনে অন্য একজনের ছবি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনয় থেকে দূরে, চার দেয়ালে বন্দি বাকরুদ্ধ ফকিরা

বেনি-সেলেনার বিয়ের অনুষ্ঠানে তারার মেলা, প্রেমের মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বেনি-সেলেনার বিয়ের অনুষ্ঠানে তারার মেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT