চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেনি-সেলেনার বিয়ের অনুষ্ঠানে তারার মেলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:11 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
বেনি-সেলেনার বিয়ের অনুষ্ঠানে তারার মেলা, প্রেমের মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন হলিউড তারকা সেলেনা গোমেজ। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় জনপ্রিয় গায়ক ও সংগীত প্রযোজক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

এদিন নিজের ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে এ খবর জানান এই গায়িকা-অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “৯.২৭.২৫।”

তারপর থেকে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই নবদম্পতি। বিয়ের অনুষ্ঠান ছিল ঘনিষ্ঠজনদের নিয়ে। তবে তা ছিল তারকাখচিত। ছবিতে দেখা যায়, সবুজ লনে সাদা গাউন পরে স্বামীকে আলিঙ্গন ও চুম্বন করছেন এ তারকা।

শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, সেলেনা গোমেজ তার স্বামীর কালো বো-টাই ঠিক করে দিচ্ছেন। এরপর তারা একে অপরের চোখের দিকে তাকিয়ে চুমু খান। সেলেনার ইনস্টাগ্রাম পোস্টে অনুরাগী-সহকর্মীদের মন্তব্য দেখে পাল্টা মন্তব্য করেছেন বেনি ব্ল্যাঙ্কো। তিনি লেখেন, “বাস্তব জীবনে আমার স্ত্রী।”

ভোগ ম্যাগাজিনের তথ্য অনুসারে, সেলেনা-বেনি ব্ল্যাঙ্কো দম্পতি প্রায় ১৭০ জন আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে সি ক্রেস্ট নার্সারির সবুজ পরিবেশে প্রতিজ্ঞা বিনিময় করেন। তারকাখচিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেইলর সুইফট, পল রাড, অ্যাশলি পার্ক, গোমেজের ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ এর সহ-অভিনেতা মার্টিন শর্ট ও স্টিভ মার্টিন। এছাড়াও উপস্থিত ছিলেন প্যারিস হিলটন, এড শিরান প্রমুখ

কানাডিয়ান পপতারকা জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন সেলেনা গোমেজ। কিন্তু ভাগ্য সহায় হয়নি। সবশেষ এ সম্পর্ক টেকেনি। ২০১৮ সালে তাদের ৬ বছরের সম্পর্ক ভেঙে যায়। তারপরই হেইলি বল্ডউইনের সঙ্গে বাগদান সারেন জাস্টিন বিবার। এ খবর জানার পর মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল সেলেনা।

সেলেনা তার তথ্যচিত্রে বলেছিলেন, “বিবারের সঙ্গে বিচ্ছেদ বছরের পর বছর আমাকে তাড়া করেছে। এটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। তবে এসব এখন কেবলই অতীত, যা থেকে আমি সেরে উঠছি।” – পিপল ডটকম

Tags: এড শিরানটেইলর সুইফটতারার মেলাপ্যারিস হিলটনবিয়েবেনি ব্লাঙ্কোলিড বিনোদনসেলেনা গোমেজহলিউড তারকা
Previous Post

অভিনয় থেকে দূরে, চার দেয়ালে বন্দি বাকরুদ্ধ ফকিরা

Next Post

মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের কারওয়ানবাজার অবরোধ

Next Post
শ্রমিকদের কারওয়ানবাজারে মালয়েশিয়া যেতে না পারার প্রতিবাদে অবরোধ. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের কারওয়ানবাজার অবরোধ

প্রধান অতিথি দেশের জন্য খেলার আহ্বান জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শকসারিতে না থেকে মাঠে নেমে দেশের জন্য খেলার আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT