চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুজ্জ্বল মোস্তাফিজ, প্রথম হার দেখল চেন্নাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:08 পূর্বাহ্ন 01, এপ্রিল 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
মোস্তাফিজের অনুজ্জ্বল পারফরম্যান্সের পর তিনি স্টাম্পের পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চিপকে আলো ছড়িয়েছিলেন মোস্তাফিজুর রহমান। দুই ম্যাচে নিয়েছিলেন ৬ উইকেট। দুটি ম্যাচেই জয় পেয়েছিল চেন্নাই সুপার কিংস। বিশাখাপত্তমে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অনুজ্জ্বল কাটার মাস্টার। ৪৭ রানে এক উইকেট পেলেও  রান খরচে ছিলেন সবার উপরে। টাইগার পেসারের আলো ছড়াতে না পারার দিনে আসরের প্রথম হার দেখেছে চেন্নাই। অন্যদিকে টানা দুই হারের পর প্রথম জয়ের দেখা পেল রিশভ পান্টের দল।

রাজাশেখর রেড্ডি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক রিশভ পান্ট। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৯১ রানের সংগ্রহ পায় তারা। জবাবে নেমে ৬ উইকেটে ১৭১ রানে থামে চেন্নাই।

শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। দুই উদ্বোধনী ব্যাটারের ব্যর্থতার পর আজিঙ্কা রাহানের ৩০ বলে ৪৫ রান করেন। চারে নামা ড্যারিল মিচেল ফিরে যান ২৬ বলে ৩৪ রানে।

প্রথম দিকে ছাপে পড়া চেন্নাই শেষের দিকে মাহিন্দ সিং ধোনির ঝড়ো ক্যামিওতেও লক্ষ্যে পৌঁছাতে পারেনি। শেষ পর্যন্ত ২০ রানের পরাজয় দেখতে হয়। তিনটি ছক্কা ও চারটি চারে ১৬ বলে ৩৭ রানের ইনিংসে অপরাজিত থাকেন আসরে প্রথম ব্যাটে নামা ধোনি। তাকে সঙ্গ দেয়া রবীন্দ্র জাদেজা ১৭ বলে ২১ রান করেন। এছাড়া শিভাম ডুবে করেন ১৭ বলে ১৮ রান।

দিল্লির হয়ে মুকেশ কুমার তিনটি এবং খলিল আহমেদ দুটি উইকেট নেন।

এর আগে ওয়ার্নার ও পৃথ্বী শ দিল্লিকে উড়ন্ত শুরু এনে দেন। চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড ষষ্ঠ ওভারে মোস্তাফিজকে বলে আনেন। বল হাতে সুবিধা করে ওঠতে পারেননি টাইগার তারকা। ২০ রান আদায় করে নেন দিল্লির দুই ওপেনার। এই ওভারে চারটি চার হজম করতে হয় ফিজকে।

১০ম ওভারে ফের মোস্তাফিজকে বলে আনেন ঋতুরাজ। ৩৬০ ডিগ্রী অ্যাঙেলে ঘুরে দাঁড়ান টাইগার পেসার। প্রথম বলেই পেতে পারতেন উইকেট। যদি ওয়ার্নারের ফিরতি ক্যাচ তালুবন্দি করতে পারতেন। তৃতীয় বলে অবশ্য কাঙ্খিত সাফল্যর দেখা পান ফিজ। মাথিশা পাথিরানার দুর্দান্ত ক্যাচে ফেরান ওয়ার্নারকে।

৯৩ রানের উদ্বোধনী জুটি ভাঙে ওয়ার্নার ফেরায়। পাঁচটি চার ও তিন ছক্কায় ৩৫ বলে ৫২ রান করেন অস্ট্রেলিয়ান ব্যাটার। এই ওভারে মোস্তাফিজ খরচ করেন কেবল ৪ রান।

ওয়ার্নাকে ফিরিয়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সবধরণের টি-টুয়েন্টিতে ৩০০ উইকেটও পূর্ণ করেছেন কাটার মাস্টার। ২৪২ ম্যাচে ২৪০ ইনিংসে ২৬তম বোলার হিসেবে পৌঁছেছেন ৩০০ উইকেটের ঘরে। ফিজের আগে এই মাইলফলকে পৌঁছেছেন সাকিব আল হাসান। ৪২১ ইনিংস বল করে সাকিবের উইকেট সংখ্যা ৪৮২টি। আছেন তালিকার পাঁচে। ৫৩৯ ইনিংসে ৬২৫ উইকেট নিয়ে শীর্ষে ডায়ান ব্রাভো।

ফিজের রেকর্ড গড়ার পরের ওভারেই পৃথ্বীকে ফেরান জাদেজা। চারটি চার ও দুই ছক্কায় ২৭ বলে ৪৩ রান করে ফেরেন মাহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ দিয়ে।

১৫তম ওভারে জোড়া আঘাত হানেন মাথিশা পাথিরানা। মিচেল মার্শ ও ত্রিস্টান স্টাবসকে ফেরান। পঞ্চম উইকেটে ঝড় তোলেন রিশভ পান্ট। চারটি চার ও তিন ছক্কায় ৩২ বলে ৫১ রান করে ফেরেন পাথিরানার তৃতীয় শিকার হয়ে।

চেন্নাইয়ের হয়ে পাথিরানা ৩টি, মোস্তাফিজ ও জাদেজা ১টি করে উইকেট নেন।

Tags: আইপিএল ২০২৪ওয়ার্নারচেন্নাইদিল্লিপাথিরানামোস্তাফিজলিড স্পোর্টস
Previous Post

বাণিজ্য করবে না বিসিবি

Next Post

সিটি-আর্সেনালের ড্রয়ের রাতে শীর্ষে লিভারপুল

Next Post
লিভারপুল ও আর্সেনাল দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিটি-আর্সেনালের ড্রয়ের রাতে শীর্ষে লিভারপুল

EID UL FITR 2024 poster with Bangladeshi people and leaders. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে হুমায়ূন আহমেদ ও মান্নাকে 'ওমর' উৎসর্গ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT