চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাণিজ্য করবে না বিসিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:44 অপরাহ্ন 31, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিসিবি সভাপতি বক্তব্য দিচ্ছেন, বাণিজ্য না করার সিদ্ধান্তের বিষয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্ষিক সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্রে দুটি পরিবর্তন আনা হয়েছে। সংশোধনী প্রস্তাব দুটিকে কেন্দ্র করে কৌতূহল ছড়িয়েছিল- বাণিজ্যিক প্রতিষ্ঠান হতে চলেছে নাকি বোর্ড। এমনকি শেয়ার বাজারে যাওয়ার গুঞ্জনও ছড়িয়েছিল। অবশ্য বোর্ড কর্তারা জানিয়েছেন ভিন্ন কথা। বলছেন, বিসিবির বাণিজ্যিক প্রতিষ্ঠান হওয়ার সুযোগ নেই।

বিসিবির গঠনতন্ত্রের ৬ নং অনুচ্ছেদের ৬.১৭ ও ৬.২০ ‍উপ-অনুচ্ছেদের সংশোধনী এনেছে বিসিবি। রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিসিবির সাধারণ পরিষদের বার্ষিক সভা শেষে সংবাদ সম্মেলনে সংশোধনী প্রস্তাব দুটি অনুমোদন হওয়ার কথা জানান পাপন। পরে এক প্রশ্নের জবাবে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বাণিজ্যিক প্রতিষ্ঠান হওয়ার গুঞ্জন উড়িয়ে দেন।

বলেছেন, ‘বিসিবির বাণিজ্যিক প্রতিষ্ঠান হয়ে ওঠার কোনো সুযোগ নেই। এটা বিভ্রান্তিকর তথ্য। ব্যাংকিং কার্যক্রমে গতিশীলতা আনতে আইনি পরামর্শ মেনেই এটা (সংশোধনী) করা হয়েছে। বিসিবি টিভি করার পরিকল্পনার কারণে বিসিবিকে আইনগত কাঠামোর মধ্যে আসতে হবে। এ জন্যই মূলত এই দুটি সংশোধনী। বিসিবির সংশোধনীতে বলা আছে, ঝুঁকিবিহীন বিনিয়োগ। এটা সব সময় আমাদের মাথায় রাখতে হবে।’

বিসিবির শেয়ারবাজারে যাওয়ার গুঞ্জন খণ্ডন করেন বোর্ড সভাপতি। বিসিবির শেয়ার বিক্রি করা বা শেয়ার কেনার কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেন তিনি। প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘কে শেয়ার কিনবে? শেয়ার কিনতে যাব কেন? ‘আইনের ধারায় অনেক কিছু লেখা থাকে, যেহেতু আইনটা সবার জন্য প্রযোজ্য। কিন্তু আমরা তো সব করব না। আমরা সেটুকুই করব, যেটা আমাদের জন্য প্রযোজ্য। আমরা শেয়ারের ব্যবসা করি নাকি? আমরা তো ক্রিকেট বোর্ড।’

বিসিবি টেলিভিশন চালুর বিষয়ে পাপন বলেন, ‘উদ্দেশ্যটা হচ্ছে যেকোনো ধরনের খেলা (ক্রিকেট) দেখানো। আমাদের এখানে দুটো চ্যানেল আছে, টি স্পোর্টস ও গাজী টিভি, ওরা খেলা দেখায়। যে সমস্ত খেলা ওরা দেখায় না বা দেখাতে পারে না, সেগুলো আমরা দেখাব।’

‘এখন ছেলেদের খেলা হচ্ছে। মেয়েদের খেলাটা দেখাতে পারছে না কেউ। এখন কেউ যদি দেখতে চায়, তাহলে একটা অপশন দরকার আমাদের। আমি চাই, আমাদের ঘরোয়া ক্রিকেটও দেখানো হোক। ঘরোয়া ক্রিকেট যদি দেখানো হয়, তাহলে খেলার মান আরও ভালো হবে।’

২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বাজেট অনুমোদন হয়েছে বোর্ড সভায়। এ সময়ে বিসিবির সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪৪৬ কোটি টাকা, সম্ভাব্য ব্যয় ৪০৭ কোটি টাকা।

Tags: এজিএমপাপনবিসিবিলিড স্পোর্টস
Previous Post

ভারত থেকে আসছে ১৬৫০ টন পেঁয়াজ

Next Post

অনুজ্জ্বল মোস্তাফিজ, প্রথম হার দেখল চেন্নাই

Next Post
মোস্তাফিজের অনুজ্জ্বল পারফরম্যান্সের পর তিনি স্টাম্পের পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুজ্জ্বল মোস্তাফিজ, প্রথম হার দেখল চেন্নাই

লিভারপুল ও আর্সেনাল দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিটি-আর্সেনালের ড্রয়ের রাতে শীর্ষে লিভারপুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT