চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেবিচকের নতুন চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:10 অপরাহ্ন 02, জুলাই 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বেবিচকের নতুন চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিককে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

প্রেষণে এ পদে নিয়োগ দিয়ে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে জিডি (পি) শাখায় কর্মরত। তিনি বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি ও এসিএসসি কোর্স সম্পন্ন করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, এ নিয়োগের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, বেবিচক, প্রধান উপদেষ্টার কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা এবং সংশ্লিষ্ট অফিসগুলোতে পাঠানো হয়েছে। পাশাপাশি এটি সরকারি গেজেট ও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার ২৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. মঞ্জুর কবীর ভুঁইয়াকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। তবে ঠিক কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

Tags: নতুন চেয়ারম্যানবেবিচকবেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
Previous Post

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার অভিযোগ আমলে নিয়েছেন ট্র‍্যাইব্যুনাল-২

Next Post

‘শুধু মিডিয়ায় কাজ করে বিলাসবহুল জীবনযাপন সম্ভব না’

Next Post
সানগ্লাস পরা নারী শহরের আকাশের দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শুধু মিডিয়ায় কাজ করে বিলাসবহুল জীবনযাপন সম্ভব না’

নোয়াখালী জেনারেল হাসপাতালের প্রধান প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT