চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শুধু মিডিয়ায় কাজ করে বিলাসবহুল জীবনযাপন সম্ভব না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:10 অপরাহ্ন 02, জুলাই 2025
in বিনোদন
A A
সানগ্লাস পরা নারী শহরের আকাশের দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

“অনেকে মনে করেন মিডিয়াতে কাজ করলে অর্থবিত্তের মালিক হওয়া যায়। কিন্তু আমি সবসময় বলি, শুধু মিডিয়াতে কাজ করে বিলাসবহুল জীবনযাপন করা সম্ভব নয়। আমি দেশ বিদেশে বহু উপস্থাপনার মাধ্যমে মেগা ইভেন্ট করেছি। উপস্থাপনার প্রায় সব মাধ্যমে কাজের অভিজ্ঞতা আমার রয়েছে। আমার কাছে মনে হয়, উপস্থাপনা একটা ভাসমান শিল্প। জাতীয়ভাবে স্বীকৃত নয়। উপস্থাপনা করে বাড়িগাড়ি করা সম্ভব না।”

কথাগুলো উপস্থাপক ইসরাত পায়েলের। যিনি টিভি, স্টেজ শো, কর্পোরেট কিংবা খেলার মাঠ- একসময়ে দাপিয়ে উপস্থাপনা করতেন ইসরাত পায়েল। এমনকি তিনি ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটেও উপস্থাপনা করেছেন। তবে বেশকিছু দিন যাবত ইসরাত পায়েল উপস্থাপনার কাজ ছেড়েছেন, এখন ব্যবসায় মনোযোগী হয়েছেন।

সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়ে নিজের বিলাসবহুল লাইফস্টাইল সম্পর্কে এমন মন্তব্য করে পায়েল বলেন, মিডিয়ায় বা উপস্থাপনার পাশাপাশি বিলাসবহুল লাইফস্টাইল মেইনটেইন করতে অবশ্যই চাকরী করতে হবে অথবা ব্যবসা করতে হবে। আমি নিজেও সেলুন ও পার্লার ব্যবসায় জড়িত। হতে পারে এই কারণে আমি অন্যদের চেয়ে তুলনামূলক বিলাসবহুল লাইফস্টাইল লিড করতে পারি।

‘প্রাইম সেলুন’ নামে একটি গ্রুমিং ও স্টাইলিং সেবাদানকারী ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ইসরাত পায়েল। ঢাকা ও খুলনাসহ সারাদেশে এই সেলুনের ছয়টি শাখা রয়েছে। পাশাপাশি শিপিং ব্যবসা রয়েছে। পায়েলের ব্যবসা প্রতিষ্ঠানে ২০০ শতাধিক কর্মচারি কাজ করে থাকেন।

কেন ব্যবসায় যুক্ত হয়েছেন এই প্রসঙ্গে পায়েল জানিয়েছেন, যখন মিডিয়াতে কাজ করতাম নিয়মিত মেকাপ নিতে হতো। সেখান থেকে এর সঙ্গে ভালোবাসা জড়িয়ে গেছে। খোঁজ নিয়ে দেখেছি, ব্যবসাও প্রফিটেবল। সবমিলিয়ে ছেলে বা মেয়ের নিত্য-নতুন দিনে সৌখিন থাকতে গেলে সেলুনে আসতে হবে। সবকিছু বিবেচনা করেই এই ব্যবসায় যুক্ত হয়েছি। আমরা স্বল্প মূল্যে আন্তর্জাতিকমানের সেবা দিয়ে থাকি। আমাদের সেবার মূল্য শুরু হয় ৫০ টাকা থেকে। এছাড়া বিভিন্ন ডিসকাউন্ট দেয়া হয়ে থাকে।

নিকত অতীতে নানা কারণে সোশ্যাল মিডিয়াতে বুলিংয়ের শিকার হতেন ইসরাত পায়েল। সেই প্রসঙ্গে তিনি বলেন, বাজে মন্তব্য প্রথমদিকে খারাপ লাগতো। কিন্তু পরে বুঝতে পেরেছি, আমি খারাপ সেজন্য খারাপ মন্তব্য করে এমনটা না। যে খারাপ অবস্থায় আছে এবং মানসিকভাবে হতাশাগ্রস্ত, কষ্টে আছে এজন্য তারা খারাপ মন্তব্য করে। যে বাজে মন্তব্য লেখে সে যদি ভালো অবস্থায় থাকতো তাহলে তো কমেন্ট করার সময় পেতো না। যারা কাজ নিয়ে ব্যস্ত থাকে, দায়িত্বশীল মানুষ তাদের এতো সময় নেই।

Tags: ইসরাত পায়েলউপস্থাপক
Previous Post

বেবিচকের নতুন চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক

Next Post

নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু

Next Post
নোয়াখালী জেনারেল হাসপাতালের প্রধান প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু

সড়ক নিরাপত্তা সচেতনতামূলক লোগো, ট্রাফিক লাইট ও রাস্তার চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুন মাসে সড়ক দুর্ঘটনায় ৬৯৬ জনের প্রাণহানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT