চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চব্বিশের যে ছবিগুলো অবশ্যই দেখা উচিত

ফিরে দেখা ২০২৪

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:36 অপরাহ্ন 31, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন সিনেমার পোস্টার, নাটক ও চলচ্চিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতি বছরই কিছু সিনেমা আকাশছোঁয়া প্রত্যাশা নিয়ে মুক্তি পায়। চলচ্চিত্রপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন সেইসবের মুক্তির আশায়। কিন্তু সব সিনেমা তো আর প্রত্যাশা পূরণ করতে পারেনা। হতাশও হতে হয় দর্শকদের। আবার কিছু ছবি নিয়ে আগে থেকে দর্শকের আগ্রহ না থাকলেও পরে তা রূপ নেয় ‘মাস্ট ওয়াচ’-এ! চব্বিশে মুক্তি পাওয়া তেমনি কয়েকটি ভারতীয় সিনেমার কথা থাকলো এখানে-

মহারাজা–
থ্রিলারে মোড়া পিতৃত্বের আখ্যানে অনবদ্য এক ছবি মহারাজা। পুরো ছবিতে আছে বিজয় সেতুপতি এবং অনুরাগ কাশ্যপের দ্বৈরথ। মাত্র ২০ কোটি টাকায় তৈরি সিনেমা শুধুমাত্র স্টোরি টেলিং আর দুই অভিনয়ের জোরেই ১০৮ কোটি রুপি ব্য়বসা করেছে!

অল উই ইমাজিন অ্যাজ লাইট–
কানজয় করে প্রভা, অনু এবং পার্বতীর গল্প মন ছুঁয়েছে বিশ্ব সিনেসমালোকদেরও। এই সিস্টারহুড ছাড়া অন্ধকার পৃথিবীতে বেঁচে থাকার আর যে কোনও বিকল্প রাস্তা নেই, সেটা নির্মাতা পায়েল কাপাডিয়া বুঝিয়েছেন এই সিনেমায়। ছবিটি ইতিমধ্যে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ওয়াচ লিস্টে স্থান করে নেয়ার পর বিশ্বজুড়ে দর্শকের আগ্রহের বিন্দুতে পরিণত হয়েছে।

মাঞ্জুমেল বয়েজ–
চব্বিশের অন্যতম চর্চিত সিনেমা। গল্প বলায় দক্ষিণী ছবি কতোটা এগিয়ে, সেটা আরো একবার প্রমাণ করেছে মাঞ্জুমেল বয়েজ। চব্বিশে মুক্তি পাওয়া ছবিটি অ্যাডভেঞ্চারপ্রেমীদের হলেও শেষ পর্যন্ত পরম বন্ধুত্বের জয়গান গেয়ে উঠে! কম বাজেটের এই ছবিটিও বক্স অফিসে বেশ সাফল্য এনে দেয়।

সেক্টর ৩৬–
হাড়হিম করা বাস্তব ঘটনা নিয়ে নির্মিত সেক্টর ৩৬। বিক্রান্ত মাসের দুর্দান্ত অভিনয়ে আর থ্রিলারের টানটান চিত্রনাট্য মুগ্ধ করেছে দর্শকদের। যারা চব্বিশের এই ছবিটি দেখেননি, বিশেষ করে থ্রিলারপ্রেমীরা; তাদের জন্য ছবিটি মাস্ট ওয়াচ!

মেইয়াজাগান–
বছরের অন্যতম আলোচিত ছবি মেইয়াজাগান। ‘৯৬;-এর পরিচালক সি. প্রেম কুমার পরিচালিত ছবিটি কতোটা হৃদয়ের কাছের, সেটা না দেখলে বোঝানো মুশকিল! ছবিতে কার্থি এবং অরবিন্দ স্বামীর দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ হননি এমন দর্শক খুঁজে পাওয়া মুশকিল।

Tags: অভিনয়ফিরে দেখা ২০২৪বছর শেষেভারতীয় সিনেমালিড বিনোদনসিনেমা
Previous Post

ভারত হুংকার দিচ্ছে, আমরাও প্রতিহুংকার দিতে প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

৭২ ঘন্টা এলএনজি গ্যাস সরবরাহ ঘাটতি থাকবে: পেট্রোবাংলা

Next Post
গ্যাস টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৭২ ঘন্টা এলএনজি গ্যাস সরবরাহ ঘাটতি থাকবে: পেট্রোবাংলা

বাগেরহাটে মারামারি ও সংঘর্ষের সময় পুলিশ ও বিক্ষোভকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধীদের ‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলা, রণক্ষেত্র বাগেরহাট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT