চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত হুংকার দিচ্ছে, আমরাও প্রতিহুংকার দিতে প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:16 অপরাহ্ন 31, ডিসেম্বর 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ও দুই সেনা কর্মকর্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারত যেমন হুংকার দিচ্ছে, আমরাও তেমন প্রতিহুংকার দিতে প্রস্তুত। যেকোনো পরিস্থিতিতে সীমান্ত রক্ষায় আমরা পিছপা হবো না।

আজ (৩১ ডিসেম্বর) মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার ও কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবীন সৈনিকদের উদ্দেশ্য তিনি একথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজ তোমরা যে তেজদীপ্ত কুচকাওয়াজ প্রদর্শন করেছ তা সত্যিই প্রশংসার দাবিদার। এটা সম্ভব হয়েছে কেবল তোমাদের কঠোর প্রশিক্ষণ, নিরলস প্রচেষ্টা, আন্তরিকতা ও অদম্য আগ্রহের ফলে। মনে রাখবে, বৃহত্তর কর্মজীবনে কাজের ব্যাপ্তি ও পরিধি আরো বিস্তৃত হবে। তোমরা যখন সীমান্তে নিয়োজিত থাকবে তখন তোমাদের সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার উপরই নির্ভর করবে এ বাহিনীর ভাবমূর্তি ও গৌরব।

তিনি বলেন, দেশ মাতৃকাকে রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে, তবু দেশের এক ইঞ্চি মাটি হাতছাড়া হতে দিবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি বিশ্বাস করতে চাই যে, তোমরা আমাদেরকে হতাশ ও নিরাশ করবে না। জেনে রাখবে, তোমাদের দেয়া নিশ্ছিদ্র নিরাপত্তাই দেশের মানুষের নির্বিঘ্ন ঘুম নিশ্চিত করবে। তোমরাই হবে আমাদের সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ আজ একটি সুসংগঠিত, চৌকস, সুশৃঙ্খল ও পেশাদার দেশপ্রেমিক বাহিনীতে পরিণত হয়েছে। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সুপরিচিত এ বাহিনী বাংলাদেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত ভূমি ও সম্পদের নিরাপত্তা বিধানের মহান দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সাথে পালন করে আসছে।

তিনি বলেন, বিজিবির সকল সদস্য সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচারসহ যেকোনো ধরণের সীমান্ত অপরাধ দমনে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। শুধু তাই নয়, বেসামরিক প্রশাসনের সহায়তায়ও বর্ডার গার্ড বাংলাদেশ অত্যন্ত বিশ্বস্ততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে সমগ্র দেশবাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এজন্য আমি এ বাহিনীর মহাপরিচালক থেকে শুরু করে সর্ব স্তরের সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকের এই মাহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আত্মার মাগফিরাত কামনা করছি, সেই সকল অকুতোভয় সদস্যদেরকে, যারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশমাতৃকার স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন। মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের ৭ জন বীরশ্রেষ্ঠের মধ্যে ২ জন বীরশ্রেষ্ঠ এই বাহিনীকে তাদের অসম সাহস ও আত্মত্যাগের মধ্য দিয়ে গর্বিত করেছেন। এছাড়া এ বাহিনীর সদস্য হিসেবে ৮ জন ‘বীর উত্তম’ ৩২ জন বীর বিক্রম, ৭৮ জন বীর প্রতীক এবং ৮১৭ জন বীর শহীদের বীরত্বগাথায় আমাদের মুক্তিযুদ্ধ মহিমান্বিত। মুক্তিযুদ্ধে এ বাহিনীর গৌরবময় ভূমিকা বাংলাদেশের ইতিহাসে চির ভাস্বর হয়ে থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি, চলতি বছর জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহিদদের। গত জুলাই- আগস্ট মাসে সংঘঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যবৃন্দ ছাত্র জনতার দাবির সাথে একাত্মতা ও সংহতি প্রকাশ করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। আন্দোলনে আহত ও নিহত ব্যক্তি ও পরিবারবর্গের সহায়তার ক্ষেত্রেও বিজিবি এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হয়েছে।

তিনি বলেন, আহত ছাত্র জনতাকে নিজস্ব উদ্যোগে চিকিৎসা সেবা ও তাদের পুনর্বাসনে আর্থিক সহায়তা প্রদান বিজিবি’র সকল সদস্যকে জনমানুষের আস্থা ও ভালোবাসার প্রতীকে পরিণত করেছে। বিজিবি’র এ মহতী উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

এসময় অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১০২তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ গত ৩০ জুলাই বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে (বিজিটিসিঅ্যান্ডসি) শুরু হয়। প্রশিক্ষণ ভেন্যুতে সর্বমোট ৬৯৫ জন রিক্রুটের মধ্যে ৬৪৯ জন পুরুষ এবং ৪৬ জন নারী রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সফলতার সঙ্গে সম্পন্ন করেছে। দীর্ঘ ২৩ সপ্তাহের অত্যন্ত কঠোর ও কষ্টসাধ্য এ প্রশিক্ষণ সফলভাবে শেষ করে আজ আনুষ্ঠানিক শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তাদের সৈনিক জীবনের সূচনা হল।

Tags: মো. জাহাঙ্গীর আলম চৌধুরীস্বরাষ্ট্র উপদেষ্টা
Previous Post

‘টাইমড আউট’ হওয়া থমাসকে ব্যাটিংয়ে ফিরিয়ে আনলেন মিরাজ

Next Post

চব্বিশের যে ছবিগুলো অবশ্যই দেখা উচিত

Next Post
বাংলাদেশের বিভিন্ন সিনেমার পোস্টার, নাটক ও চলচ্চিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চব্বিশের যে ছবিগুলো অবশ্যই দেখা উচিত

গ্যাস টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৭২ ঘন্টা এলএনজি গ্যাস সরবরাহ ঘাটতি থাকবে: পেট্রোবাংলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT