চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের সিদ্ধান্তকে সম্মান করি: মিরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:29 অপরাহ্ন 16, এপ্রিল 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

কেবল টেস্ট ক্রিকেটটাই খেলছেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক অর্জন করেছেন। অভিজ্ঞ ব্যাটারকে ওয়ানডে দলে মিস করছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অবসর ভেঙে মুশফিক দলে ফিরুক এমন চাইলেও বলেছেন, তারকা ব্যাটারের সিদ্ধান্তকে সম্মান করেন তিনি।

শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচের ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে। তার আগের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসেন মেহেদী হাসান মিরাজ। সেখানে মুশফিক প্রসঙ্গে এমন জানান মিরাজ।

মুশফিকুর রহিমকে একজন ‘কিংবদন্তি’ খেলোয়াড় হিসেবে উল্লেখ করে মিরাজ বলেছেন, ‘মুশফিক ভাইয়ের মতো একজন খেলোয়াড় দলে থাকলে অধিনায়কের জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়। আমি উনার সাথে অনেকদিন খেলেছি। ফিটনেস অনুযায়ী তিনি আরও কিছুদিন অনায়াসেই খেলতে পারতেন। তবে যেহেতু তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন, আমি তার এই ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান করি।’

মুশফিককে ওয়ানডে দলে ফেরানো নিয়ে নাকি কথাও বলেছিলেন মিরাজ। তবে একক সিদ্ধান্তে নয়, বোর্ড সিদ্ধান্তেই মুশফিকের সাথে কথা বলেন তিনি। বলেছেন, ‘আমি যখন শুরুতে অধিনায়ক হয়েছিলাম, তখন উনার সাথে কথা বলেছিলাম। তবে তিনি বর্তমানে টেস্ট খেলছেন এবং ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। এখন তাকে ফেরানোর বিষয়টি শুধু অধিনায়ক হিসেবে আমার একার নয়, বরং ক্রিকেট বোর্ড এবং সংশ্লিষ্ট সবার সিদ্ধান্তের ওপর নির্ভর করে।’

Tags: নিউজিল্যান্ডবাংলাদেশবিসিবিমিরাজমুশফিকলিড স্পোর্টস
Previous Post

সারা বিশ্বে তেল-ডিজেলের দাম বাড়লেও আমরা দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী

Next Post

চুপিসারে বিয়ে সারলেন জুবিন, পাত্রী কে?

Next Post

চুপিসারে বিয়ে সারলেন জুবিন, পাত্রী কে?

নতুন কর্মসূচি ঘোষণা করল জামায়াত-এনসিপির ১১ দলীয় জোট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT