প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সারা বিশ্বে তেল-ডিজেলের দাম বাড়লেও আমরা দাম বাড়াইনি, ভর্তুকি দিয়ে হলেও জনগণের শান্তির কথা ভাবছি।
বৃহস্পতিবার ১৬ এপ্রিল বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান শেষে প্রধানমন্ত্রী তার বক্তব্যে এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ১৯৭৭ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা পুরস্কার দেয়া শুরু করেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের পথ-মত ভিন্ন হতে পারে, আমাদের মধ্যকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়। কারণ বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি এখনো সক্রিয়। হীন দলীয় স্বার্থে জাতীয় নেতাদের অবদান স্বীকার করতে কার্পণ্য করলে ইতিহাস ক্ষমা করবে না। তিনি বলেন, দুর্নীতি দমন করে নিরাপদ রাষ্ট্র গঠন করা আমাদের লক্ষ্য।
এর আগে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের অভিনন্দন জানিয়ে দেশের উন্নয়নে তাদের অবদানের কথা স্মরণ করেন। মন্ত্রিসভার সদস্য, পদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।









