চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরস্কারের অর্থ বন্যার্তদের জন্য দিলেন লিটন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:46 অপরাহ্ন 25, আগস্ট 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
Liton giving prize money to flood victims during award ceremony in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের মাটিতে ক্রিকেটের যেকোনো ফরম্যাটে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক জয়ের রোমাঞ্চ এসেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে। দারুণ জয়ে দল উচ্ছ্বসিত, ক্রিকেটারদের মন কাঁদছে দেশের ভয়াবহ বন্যার খবরেও। গৌরবের টেস্ট জয়ে ‘এনার্জেটিক ব্যাটার অব দ্য ম্যাচ’ হয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। অভিজ্ঞ তারকা পুরস্কারের পুরো অর্থ ব্যয় করবেন বন্যার্তদের জন্য।

রাওয়ালপিন্ডিতে রোববার পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৯১ রান আসে মুশফিকের ব্যাটে। তাতে ভর করে পাকিস্তানের করা ৪৪৮ রান টপকে বাংলাদেশ ১১৭ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা কেবল ১৪৬ রানে গুটিয়ে গেলে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩০ রানের।

ম্যাচসেরা হন মুশফিকুর রহিম। আর ‘এনার্জেটিক ব্যাটার অব দ্য ম্যাচ’ হয়ে ১ লাখ পাকিস্তানি রুপি পুরস্কার পান আগ্রাসী ফিফটি করা লিটন কুমার দাস। যা বাংলাদেশী মুদ্রায় ৪৩ হাজার টাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাচের পর লিটন লিখেছেন, ‘পাকিস্তানকে প্রথমবার টেস্ট ম্যাচে হারিয়েছি, সেখানে অবদান রাখতে পেরে আনন্দিত ও গর্বিত। দেশে বন্যা পরিস্থিতির কারণে এই জয়টাও ঠিকমত উপভোগ করতে পারছি না, মনটা পড়ে আছে দেশে।’

‘আমি এই ম্যাচে এনার্জেটিক প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার হিসাবে প্রাপ্ত অর্থ বন্যার্তদের জন্য দেবার ঘোষণা দিচ্ছি। যারা দেশে আছেন, তাঁরা সবাই সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। যত বিপদ, তত ঐক্য। বাংলাদেশ হারবে না।’

ম্যাচসেরা হয়ে মুশফিক পেয়েছেন ৩ লাখ পাকিস্তানি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ২৮ হাজার টাকা, সেটি দেশের বন্যা কবলিতদের জন্য জানিয়েছেন ৩৭ বর্ষী উইকেটরক্ষক-ব্যাটার।

বন্যায় ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের অবস্থা বেশি নাজুক। এপর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮তে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫০ লাখেরও বেশি মানুষ।

Tags: পাকিস্তানবন্যাবাংলাদেশমুশফিকরাওয়ালপিন্ডি টেস্টলিটনলিড স্পোর্টস
Previous Post

ইন্দো-প্যাসিফিক অংশে বাংলাদেশ কেন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ?

Next Post

ভারতে বসে মানুষকে বিভ্রান্ত করছেন শেখ হাসিনা: মির্জা ফখরুল

Next Post
শেখ হাসিনা ভারতের বিরুদ্ধে অভিযোগ করে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে বসে মানুষকে বিভ্রান্ত করছেন শেখ হাসিনা: মির্জা ফখরুল

বাংলাদেশ অধিনায়ককে কৃতিত্ব দেওয়া খেলোয়াড়রা সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এমন জয়ে যাদের কৃতিত্ব দিলেন বাংলাদেশ অধিনায়ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT