চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন জয়ে যাদের কৃতিত্ব দিলেন বাংলাদেশ অধিনায়ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:52 অপরাহ্ন 25, আগস্ট 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ অধিনায়ককে কৃতিত্ব দেওয়া খেলোয়াড়রা সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এ নিয়ে ১৭তম বার এমন ঘটনা দেখল বিশ্ব। যে, প্রথমে ইনিংস ঘোষণার পর পরাজয়ের মুখ দেখল কোনো দল। পাকিস্তান রাওয়ালপিন্ডিতে প্রথমে ইনিংস ঘোষণার পর বাংলাদেশের বোলারদের চাপে দ্বিতীয় ইনিংসে ভালো করতে পারেনি। ম্যাচ জয়ের পর ঠিক সেই কথাটি বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বোলারদের কৃতিত্ব দিয়ে শান্ত বলেছেন, ‘এমন জয়ের সব কৃতিত্ব বোলারদের দিতে হবে। পেসাররা নতুন বলে খুব ভালো বল করেছে এবং আমাদের দুজন স্পিনারই বেশ অভিজ্ঞ ছিল। সব বোলারই এ জয়ে অবদান রেখেছে।’

‘আমরা সাকিবকে সবাই জানি, কত অভিজ্ঞ একজন খেলোয়াড় সে। মিরাজ অনেকগুলো টেস্ট ম্যাচ খেলেছে এবং সে জানে কীভাবে লাইনলেন্থ ঠিক রাখতে হয়। তারা দুজন দীর্ঘসময় সঠিক জায়গায় বল করতে সক্ষম হয়েছে।’

ব্যাটার সাদমানকে নিয়ে শান্ত বললেন, ‘অসাধারণ একজন ব্যাটার। দীর্ঘসময় পর ওপেনিংয়ে ব্যাট করতে নামা বেশ কঠিন, বিশেষত যখন দীর্ঘ সংস্করণের ম্যাচ হয়। প্রথম ইনিংসের ১২ ওভার সাদমান এবং জাকির খুব ভালো ব্যাটিং করেছে। যাতে পরেরদিন আমাদের ভালোভাবে ব্যাট করতে সুবিধা হয়েছে।’

রাওয়ালপিন্ডিতে রোববার পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৯১ রান আসে মুশফিকের ব্যাটে। তাতে ভর করে পাকিস্তানের করা ৪৪৮ রান টপকে বাংলাদেশ ১১৭ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা কেবল ১৪৬ রানে গুটিয়ে গেলে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩০ রানের। আইসিসি চেষ্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ সিরিজের প্রথমটি জিতে এগিয়ে গেল শান্তর দল।

Tags: পাকিস্তানবাংলাদেশমিরাজমুশফিকরাওয়ালপিন্ডিলিড স্পোর্টসশান্তসাকিব
Previous Post

ভারতে বসে মানুষকে বিভ্রান্ত করছেন শেখ হাসিনা: মির্জা ফখরুল

Next Post

মুশফিককে নিয়ে যা বললেন শান্ত

Next Post
মুশফিকের সঙ্গে পুরস্কার গ্রহণকারী খেলোয়াড় ও অতিথি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিককে নিয়ে যা বললেন শান্ত

বাংলাদেশ ক্রিকেটার গ্লাভস পরিধান করে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিশ্রমের মূলমন্ত্রে মুশফিকের বিরামহীন ছুটে চলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT