চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুপারস্টার’ সম্বোধনে ফারহানের অস্বস্তি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:01 অপরাহ্ন 07, জুলাই 2024
in বিনোদন
A A
ফারহান হালকা পোশাক ও সানগ্লাসে স্টাইলিশ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিয়ার শুরু থেকেই কোয়ান্টিটি নয়, কোয়ালিটিতে বিশ্বাস করেন অভিনেতা মুশফিক ফারহান। চরিত্রের প্রয়োজনে তাকে মিশে যেতে দেখা গেছে কাঁদা-মাটির সঙ্গেও। গেল ঈদেও ব্যতিক্রম হয়নি।

ফারহান অভিনীত ঈদুল আজহায় ৮ টিভি নাটক প্রচারিত হয়েছে বিভিন্ন টেলিভিশন ও ইউটিউবে চ্যানেলে। নাটকগুলো হচ্ছে মাস্তান, নূর, হৃদয় জুড়ে তুমি, ফিদা, যে পাখি ঘর বোঝেনা, লটারি, তুই জীবন।

প্রচারের পর ইউটিউব ভিউয়ের দিক দিয়েও রয়েছে এগিয়ে ফারহানের নাটকগুলো। ভিন্ন ভিন্ন গল্প ও বৈচিত্র্যময় সব চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা পাচ্ছেন এ অভিনেতা।

ফারহান জানান, ঈদুল আজহায় তার ৮টি নাটক প্রচারিত হয়েছে। প্রতিটি নাটকের মধ্যে দর্শক নতুনত্ব খুঁজে পেয়েছেন।

তিনি বলেন, সহশিল্পী, নির্মাণ ও গল্প সবকিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করেছি। ঈদের কাজগুলোর জন্য সর্বোচ্চ পরিশ্রম করেছি। টানা দেড় মাস ঈদের নাটক নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। ক্লান্ত শরীরকে বিশ্রাম দিতে ঈদের ছুটি কাটছে বিছানায়।

মুশফিক ফারহান বলেন, সবগুলো কাজে কষ্ট করেছি। চ্যালেঞ্জ নিয়েছি সেটা কেউ টপকাতে পারেনি, পারবেও না। অন্যান্য সময়ের তুলনায় এবারের কাজগুলো বেশ চ্যালেঞ্জিং ছিল। তাছাড়া এবারের প্রতিটি কাজেই ছিল আলাদা আলা সহ-অভিনেত্রী। নিজের সবচেয়ে ভালোটা দেওয়ার চেষ্টা করেছি।

ভিউ প্রসঙ্গে অভিনেতা বলেন, প্রতিটি ভালো কাজের যে ১০টা গুরুত্বপূর্ণ অংশ তার মধ্যে অন্যতম হচ্ছে ভিউ। আর আমার সব কাজের উদ্দেশ্যই হচ্ছে দর্শকদের কাছে পৌঁছে দেওয়া তাদের ভালোবাসা পাওয়া। এ জন্য ভিউ অনেক গুরুত্বপূর্ণ।

ফারহান বলেন, আমি কাজ করি দর্শকদের জন্য। দর্শকরা ভালোবেসে অনেক সময় অনেক উপাধি দেন। তবে যখন কেউ স্টার, সুপারস্টার বলে সম্বোধন করেন তখন একটু আনইজি লাগে। আমি সব সময় একজন সাধারণ মানুষ হিসেবে থাকতে চাই। বরাবরই গতানুগতিকের বাইরে কাজের চেষ্টা করি। এবারো তার ব্যতিক্রম ঘটেনি।

Tags: ঈদ নাটকমুশফিক ফারহানলিড বিনোদন
Previous Post

কাশ্মীরে বন্দুকযুদ্ধে ২ ভারতীয় সেনাসহ নিহত ৮

Next Post

মেট্রোরেল চলাচল সাময়িক বিঘ্ন

Next Post
ঢাকার মেট্রোরেল ট্রেনের আধুনিক কোচ, চলাচল অব্যাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেট্রোরেল চলাচল সাময়িক বিঘ্ন

ঢাকা ব্যাংকের ২৯ বছর উদযাপন অনুষ্ঠানে অতিথি ও কর্মকর্তাদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

উৎকর্ষের ২৯ বছর উদযাপন করেছে ঢাকা ব্যাংক পিএলসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT