‘ম্যানটেইনিং স্টেডি গ্রোথ ইউথ এক্সিলেন্স’ স্লোগানকে সামনে রেখে ব্যাংকিং উৎকর্ষের ২৯ বছর পালন করেছে ঢাকা ব্যাংক পিএলসি। এই উদযাপন উপলক্ষে ঢাকার গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল-এর আয়োজন করা হয়।
এ সময় ব্যাংকের উন্নতি, সামাজিক উন্নয়নে ধারাবাহিকতা বৃদ্ধি, দেশের আর্থিক উন্নয়নে অবদান, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে আরও অবদানসহ ব্যাংকের পরিচালনা পর্ষদের সু-স্বাস্থ, ব্যাংকের কর্মীদের সুস্থতা ও শেয়ারহোল্ডারদের সু-স্বাস্থের জন্য দোয়া করা হয়। কেক কাটার জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয় ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার, ব্যাংকের প্রতিষ্ঠাতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান, বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, পরিচালক আলতাফ হোসেন সরকার, মো. আমিরুল্লাহ, রাখী দাস গুপ্তা, স্বতন্ত্র পরিচালক ফিরোজ আহমেদ, আহবাব আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমরানুল হক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শাখা বাবস্থাপকরা ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন।
এছাড়াও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক একেএম শাহনেওয়াজসহ প্রধান কার্যালয়ের সিনিয়র ম্যানেজমেন্ট এবং ব্যাংকের ফ্ল্যাগশিপ শাখা সমূহের ব্যবস্থাপকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্যাংকের ১৪৭টি শাখা, উপশাখা ও এসএমই সেবা প্রাঙ্গণে কেক কেটে ব্যাংকের ২৯ বছর উদযাপন করে।









