চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লার সাবেক এমপি ও মেয়রসহ ৪শ জনের বিরুদ্ধে হত্যা মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:09 পূর্বাহ্ন 19, আগস্ট 2024
in - সেমি লিড, অপরাধ, কুমিল্লা, জনপদ
A A
দুই ব্যক্তির পোর্ট্রেট, পুরুষ ও নারী, পেশাদার পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র-জনতার গণআন্দোলনে সময় নিহত কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোডের নন্দনপুরে মাসুম মিয়া নামে একজন নিহতের ঘটনায় কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের মোহাম্মদ বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের পলাতক মেয়র তাহসীন বাহার সূচিসহ ৬২ জনের নাম উল্লেখ করে অন্তত ৪শ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মামলায় বাহারকে ১ নম্বর এবং তাহসীনকে ২ নম্বর আসামি করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানায় সদর দক্ষিণ উপজেলার দিশাবন্দ এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে আবদুল হান্নান (নিহত মাসুমের নিকটাত্মীয়) বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকার নন্দনপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল করেন কুমিল্লার শিক্ষার্থীরা। এসময় বাহার ও তার মেয়ে সূচনার নির্দেশে তাদের অনুসারীরা শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে কুমিল্লা সিটির ২২ নম্বর ওয়ার্ডের উত্তর রামপুরের শাহিন মিয়ার ছেলে মাসুম মিয়াসহ (২০) আরো অনেকেই গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ মরদেহের পরিচয় শনাক্ত করতে না পারায় পরে মাসুমের মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। পরে মামলার বাদি ও নিহতের আত্মীয়স্বজন সামাজিক মাধ্যমে লাশের ছবি দেখে শনাক্ত করেন মাসুমকে। এ ঘটনায় নিহত মাসুমের নিকটাত্মীয় নগরীর দিশাবন্দ এলাকার আব্দুল হান্নান বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।

Tags: বাহাউদ্দিন বাহারহত্যা মামলা
Previous Post

চিকিৎসক ধর্ষণ ও হত্যা: মোদির হস্তক্ষেপ চেয়ে ৭০ বিশিষ্টজনের চিঠি

Next Post

ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

Next Post
প্রাইভেট কার ও ট্রাকের ভয়ঙ্কর সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

জহির রায়হানের ছবি, সিনেমায় নিপীড়িত মানুষের কথা বলতেন জহির রায়হান. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্রে বঞ্চিত মানুষের কথা বলতেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT