চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসক ধর্ষণ ও হত্যা: মোদির হস্তক্ষেপ চেয়ে ৭০ বিশিষ্টজনের চিঠি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:53 পূর্বাহ্ন 19, আগস্ট 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রতিবাদী মানুষজনের সমাবেশে কালো পতাকা ধরা অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও নৃশংসভাবে খুনের ঘটনায় এবার সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপের দাবি তুলে সরব হলেন অন্তত ৭০ জন পদ্ম সম্মান প্রাপক।

হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে। রোববার (১৮ আগস্ট) তারা মোদিকে চিঠি লেখেন।

সেই চিঠিতে মোদিকে লিখেছেন, ‘আমরা সম্প্রতি কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা নিয়ে গভীর ভাবে উদ্বিগ্ন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গভীর যন্ত্রণার সাথে আপনাকে এই চিঠি লিখছি। আমাদের দেশের সর্বোচ্চ নেতা হিসাবে আপনার কাছে আমাদের নিবেদন, এই উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় আপনি অবিলম্বে এবং ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করুন। এই ধরনের বর্বরতা চিকিৎসাকদের সেবার ভিত্তিকে নাড়িয়ে দেয়। বিশেষ করে যে সব নারী স্বাস্থ্যসেবা পেশার সঙ্গে যুক্ত, তাঁদের বিরুদ্ধে এই ধরনের সহিংসতা মোকাবিলার জরুরি প্রয়োজনে পদক্ষের করা উচিত।’

মোদিকে লেখা এই চিঠিতে স্বাক্ষর করা কয়েকজন বিশিষ্ট চিকিৎসক হলেন: ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের চেয়ারম্যান ডঃ অশোক শেঠ, দিল্লি এইমসের প্রাক্তন ডিরেক্টর ডঃ রণদীপ গুলেরিয়া, মহাজন ইমেজিংয়ের প্রতিষ্ঠাতা ডঃ হর্ষ মহাজন, ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেসের ডিরেক্টর ডাঃ এস কে সারিন, এইমস দিল্লির এন্ডোক্রিনোলজি বিভাগের প্রধান ডঃ নিখিল ট্যান্ডন এবং মেদান্ত দ্য মেডিসিটির ইনস্টিটিউট অফ ডাইজেস্টিভ অ্যান্ড হেপাটোবিলিয়ারি সায়েন্সেসের চেয়ারম্যান ডঃ রণধীর সুদ।

চিকিৎসকরা ভারতের প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে পাঁচটি দাবি তুলে ধরেছেন। দাবিগুলো হচ্ছে: বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ, যৌন সহিংসতায় জড়িতদের কঠোর ও সময়াবদ্ধ শাস্তি, হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানে উন্নত নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা কর্মীদের সুরক্ষার জন্য একটি বিশেষ আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং স্বাস্থ্যসেবা কর্মীদের বিরুদ্ধে সহিংসতার জন্য সম্ভাব্য কঠোরতম শাস্তি।

চিঠিতে চিকিৎসকরা নিহতের পরিবারের প্রতি সংহতি জানিয়েছেন।

পশ্চিমবঙ্গসহ গোটা ভারত মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যায় ক্ষোভে ফুঁসছে এবং প্রতিবাদ জানাচ্ছে।

Tags: গণধর্ষণ ও হত্যানারী চিকিৎসক
Previous Post

ধানমন্ডির রাস্তায় পড়েছিল দুই কোটি টাকার ল্যান্ড ক্রুজার

Next Post

কুমিল্লার সাবেক এমপি ও মেয়রসহ ৪শ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Next Post
দুই ব্যক্তির পোর্ট্রেট, পুরুষ ও নারী, পেশাদার পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লার সাবেক এমপি ও মেয়রসহ ৪শ জনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রাইভেট কার ও ট্রাকের ভয়ঙ্কর সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT