চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাইম এশিয়ার শিক্ষার্থী নিহতের ঘটনায় হত্যা মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:06 অপরাহ্ন 20, এপ্রিল 2025
in - সেমি লিড, অপরাধ
A A
প্রাইম এশিয়ার শিক্ষার্থী নিহতের ঘটনায় হত্যার তদন্তে ব্যস্ত পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২৩) নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে।

শনিবার দিবাগত রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বহিরাগতসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে মামলার আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

জানা যায়, শনিবার বিকেলে শিক্ষার্থী পারভেজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে নাস্তা করছিলেন। এ সময় ইউনিভার্সিটি অব স্কলার্স-এর দুই ছাত্রী প্রাইমএশিয়ার ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে সেখানে আসেন।

ওই দুই ছাত্রীকে নিয়ে ঠাট্টা-তামাশা ও হাসাহাসির ঘটনা থেকে বিরোধের সূত্রপাত। কিছু শিক্ষক এসে বিষয়টি মীমাংসা করে দেন।

শিক্ষার্থীদের বরাত দিয়ে পুলিশের একটি সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র মেহরাজ ইসলাম, মাহাথীর হাসান পিয়াস ও আবু জহর বেপারির সঙ্গে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে বাইরে থেকে কিশোর গ্যাংয়ের সদস্যদের ডেকে এনে পারভেজের ওপর হামলা চালানো হয়। মেধাবী ছাত্র পারভেজ ছাত্রদলের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিল বলে জানা গেছে।

শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া একটি ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পেটে হাত রাখা অবস্থায় পারভেজকে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায়। তার আশপাশে কয়েকজন উদ্বিগ্ন অবস্থায় তার সাড়া পাওয়ার চেষ্টা করছেন।

রক্তাক্ত অবস্থায় সহপাঠীরা তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। তবে পথেই তার শরীর নিস্তেজ হয়ে আসে। তার আর সাড়া পাচ্ছিলেন না তাকে বহন করে নিয়ে যাওয়া শিক্ষার্থীরা। জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত আনা হয়েছে বলে জানান।

Tags: জাহিদুল ইসলাম পারভেজবনানী থানাবনানী থানা পুলিশহত্যা মামলা
Previous Post

নারী চিকিৎসক দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্তে নীতিমালা প্রশ্নে হাইকোর্টের রুল

Next Post

বার্সার দুর্দান্ত প্রত্যাবর্তনে ফ্লিক- ‘জিতলে এমন ম্যাচ ভালো লাগে’

Next Post
বার্সার খেলোয়াড়ের উল্লাস, গোলের পর উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সার দুর্দান্ত প্রত্যাবর্তনে ফ্লিক- ‘জিতলে এমন ম্যাচ ভালো লাগে’

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে দর্শক ও আম্পায়ার উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যাহ্ন বিরতির পর ধস, ৭ উইকেট নেই বাংলাদেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT