চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার দুর্দান্ত প্রত্যাবর্তনে ফ্লিক- ‘জিতলে এমন ম্যাচ ভালো লাগে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:33 অপরাহ্ন 20, এপ্রিল 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সার খেলোয়াড়ের উল্লাস, গোলের পর উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগায় দুর্দান্ত এক ম্যাচ দেখেছে স্প্যানিশরা। টেবিল টপার বার্সেলোনা সেল্টা ভিগোর বিপক্ষে ৩-১ গোলে পিছিয়ে পড়ে ৪-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে। এমন দারুণ জয়ে খুশি কোচ হ্যান্সি ফ্লিক। বলেছেন, এমন ম্যাচ আমাকে বেশ টানে যদি আমরা জিততে পারি।

শীর্ষে থাকতে জয়ের বিকল্প নেই বার্সেলোনার। নেমে ১২ মিনিটে কাতালুনিয়ানদের এগিয়ে দেন ফেররান তরেস। পরের সময়টা সেল্টার, ১৫, ৫২ ও ৬২ মিনিটে হ্যাটট্রিক করে বসেন দলটির স্ট্রাইকার বোর্জা ইগলেসিয়াস। ৬৪ মিনিটে দানি ওলমোর পর ৬৮ ও ৯৮ মিনিটে গোল করে বার্সার জয় নিশ্চিত করেন রাফিনহা।

জয়ের পর ফ্লিক হাসতে হাসতে বলেছেন, ‘জানি বড় দলের বিপক্ষে আমরা খেলছি এবং দুর্দান্ত এক ম্যাচে জয় পেয়েছি। সেল্টা ভালো দল, যারা লক্ষ্য সম্পর্কে জানে, কোচও ভালো করছে। এমন ম্যাচ আমাকে বেশ টানে যদি আমরা জয় পাই।’

দলের প্রত্যাবর্তন নিয়ে ফ্লিক বলেছেন, ‘৩-১ গোলে পিছিয়ে পড়ার পর যেভাবে আমরা ফিরে এসেছি, ভালো লেগেছে। দেখলাম দলের সবাই নিজেকে উজাড় করে দিয়েছে এবং আশা ছেড়ে দেয়নি- আমাদের মানসিকতা মূলত এমন, বিষয়টি অসাধারণ। আমি খুবই গর্বিত। মূল্যবান তিন পয়েন্ট, যা সহজে আসেনি। এটা অর্জনে আমরা সবকিছু করেছি। দুর্দান্ত একটি ব্যাপার।’

‘রাফিনহা মানে অনেককিছু, সব খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সে। প্রথমার্ধে তার খুব কষ্ট হচ্ছিল তখন তাকে উৎসাহিত করেছিলাম, ইতিবাচক চিন্তা করতে বলে মনোবল চাঙ্গা করার চেষ্টা করেছিলাম। শেষপর্যন্ত রাফিনহা সতীর্থদের অনুপ্রাণিত করে ম্যাচ শেষ করল।’

জয়ে বার্সার সাথে রিয়াল মাদ্রিদের পয়েন্ট দূরত্ব আরও বেড়ে গেল। ৩২ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৭৩, এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৬, শীর্ষ থেকে ৭ পয়েন্ট দূরে। তিনে অ্যাটলেটিকো মাদ্রিদ শিরোপা দৌড় থেকে ছিটকে গেছে প্রায়।

Tags: অ্যাটলেটিকোফ্লিকবার্সেলোনারাফিনহারিয়াললিড স্পোর্টসসেল্টা ভিগো
Previous Post

প্রাইম এশিয়ার শিক্ষার্থী নিহতের ঘটনায় হত্যা মামলা

Next Post

মধ্যাহ্ন বিরতির পর ধস, ৭ উইকেট নেই বাংলাদেশের

Next Post
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে দর্শক ও আম্পায়ার উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যাহ্ন বিরতির পর ধস, ৭ উইকেট নেই বাংলাদেশের

পলিটেকনিক শিক্ষার্থীদের দাবি নিয়ে ছাত্রদের আন্দোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম পলিটেকনিক শিক্ষার্থীদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT