চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে একাধিক কর্মসূচি, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ ডিএমপির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:34 অপরাহ্ন 05, আগস্ট 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকা মহানগর পুলিশ এর অফিসিয়াল লোগো, সুরক্ষা ও শৃঙ্খলা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে আজ একাধিক রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের এলাকায় যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে নগরবাসীকে যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৫ আগস্ট) ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাহবাগে ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উন্মুক্ত কনসার্ট এবং মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত কনসার্ট উপলক্ষে  সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল সীমিত থাকবে। এসময় ইউটার্ন ও ডাইভারশনের মাধ্যমে যানবাহনের প্রবাহ নিয়ন্ত্রণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফার্মগেট থেকে শাহবাগগামী যানবাহনকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে হেয়ার রোড ও মিন্টো রোড ব্যবহার করতে হবে। গোলাপশাহ মাজার, হাইকোর্ট ও মৎস্য ভবন এলাকা থেকে শাহবাগমুখী যানবাহন কাকরাইল মসজিদ মোড় হয়ে গন্তব্যে যাবে।

সায়েন্সল্যাব থেকে শাহবাগমুখী যানবাহনের জন্য দুটি বিকল্প পথ নির্ধারণ করা হয়েছে। একটি হলো নিউ মার্কেট, আজিমপুর, চাঁনখারপুল ও বকশীবাজার হয়ে চলাচল; অন্যটি বাটা মোড়, কাটাবন, হাতিরপুল, নীলক্ষেত ও পলাশী হয়ে গন্তব্যে পৌঁছানো।

এছাড়া মানিক মিয়া অ্যাভিনিউ, ফার্মগেট, ধানমন্ডি, আসাদগেট, গণভবন ও বিজয় সরণি হয়ে চলাচলকারী যানবাহনের জন্যও পৃথক বিকল্প রুট নির্ধারণ করেছে ডিএমপি। মিরপুর রোড, ইন্দিরা রোড এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদেরও নির্ধারিত ডাইভারশন অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি আরও জানিয়েছে, অনুষ্ঠান চলাকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট এক্সিট র‌্যাম্প ব্যবহার না করে এফডিসি (হাতিরঝিল) এক্সিট র‌্যাম্প ব্যবহার করলে যানজট অনেকটাই এড়ানো সম্ভব হবে। রাজধানীবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং যানজট কমাতে ডিএমপি সবার সহযোগিতা কামনা করেছে।

Tags: জুলাই গণঅভ্যুত্থানজুলাই গণঅভ্যুত্থান দিবসডিএমপি
Previous Post

৩ আগস্ট থেকে ৫ আগস্ট: গণভবন ও সেনা সদরের ভেতরে যা ঘটেছিল

Next Post

এই গরমে খান ৩ স্মুদি, মিলবে প্রশান্তি ও পুষ্টি

Next Post
তিনটি স্মুদি গ্লাস ফলের সাথে সাজানো, তাজা ফলের সাথে পরিবেশিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এই গরমে খান ৩ স্মুদি, মিলবে প্রশান্তি ও পুষ্টি

রিয়ালের অনুশীলনে ভিনিসিয়াস, দলবদল আলোচনার মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

দলবদল আলোচনার মাঝে রিয়ালের অনুশীলনে ভিনিসিয়াস, যা বললেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT