চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তানিন রহমানকে স্মরণ করলো নাট্যকার সংঘ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:59 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

বাংলা টেলিভিশন নাটকের প্রখ্যাত চিত্রনাট্যকার তানিন রহমান (১৯৮৭-২০২৬)-এর স্মরণে১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানী ঢাকার নিকেতনস্থ টেলিভিশন নাট্যকার সংঘের কনফারেন্স হলে একটি শোক সভা অনুষ্ঠিত হয়।

নাট্যকার সংঘের নতুন কমিটির সভাপতি শিহাব শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে সঞ্চালনা ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভার সূচনা হয়। এরপর তানিন রহমানের স্মরণে একটি শোক প্রস্তাব পাঠ করা হয় এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

নীরবতা পালন শেষে সভায় তানিন রহমানের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রদর্শিত হয়, যেখানে বাংলা নাটকে তাঁর দীর্ঘ ও সমৃদ্ধ পথচলার নানা দিক তুলে ধরা হয়। পর্দায় প্রয়াত তানিন রহমানকে দেখে উপস্থিত সবার মাঝে আবেগঘন অনুভূতি সঞ্চারিত হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে টেলিভিশন নাট্যকার সংঘের পক্ষ থেকে প্রয়াত তানিন রহমানের পরিবারের হাতে একটি শোক স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।

স্মরণ সভায় নাট্যপরিচালক মাহমুদুর রহমান হিমি, মাকসুদুর রহমান বিশাল , বান্টি আফজাল, হাসান রেজাউল, নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সুমন, প্রচার সম্পাদক ফরিদুল ইসলাম রুবেল সহ তানিন রহমানের সহকর্মী, ঘনিষ্ঠজন এবং নাট্যাঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত থেকে প্রয়াত এই গুণী শিল্পীর জীবন ও কর্ম নিয়ে শ্রদ্ধাভরে স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে কাজ করেন নাট্যকার সংঘের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জল। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন নাটকের আফরিন জেসিকা। শোক পত্র পাঠ করেন নাট্যকার মাসুম শাহরিয়ার এবং তানিম রহমানের কর্মময় জীবন নিয়ে ভিডিও চিত্র নির্মাণ করেন নাট্যকার আহমেদ তাওকির।

উল্লেখ্য, এক দশকের বেশি সময় ধরে নাটক লেখার মাধ্যমে শোবিজ ইন্ডাস্ট্রি ও দর্শকমহলে বেশ পরিচিতি লাভ করেছিলেন নাট্যকার তানিন রহমান। গত ১৩ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

Tags: টেলিভিশনতানিন রহমাননাটকনাট্যকার সংঘ
Previous Post

উর্দু সাহিত্যের কবি সৈয়দ তাকি মোহাম্মদ আর নেই

Next Post

জ্যোতিষুর রেজা সাগর

Next Post

জ্যোতিষুর রেজা সাগর

টানা তিন গ্র্যান্ড স্লাম ফাইনালে জভেরেভ, সামনে প্রথম ফাইনালে আসা শেলটন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT