ইউএস ওপেনে ছেলেদের এককে দুই ফাইনালিস্টের দেখা মিলেছে। একদিকে এবছর টানা তিন গ্র্যান্ড স্লামের ফানাইলে ওঠা জার্মানদের রূপকথার গল্পকার আলেক্সান্ডার জভেরেভ। অন্যদিকে ২৩ বছর পর মার্কিনীদের স্বপ্নপূরণ করতে প্রথমবার কোন ফাইনালে আসা বেন শেলটন।
শনিবার রাতে রাশিয়ার কারেন খাচানভকে প্রথম তিন সেটে হারিয়ে ইউএস ওপেনে ফাইনালের টিকিট কেটেছেন জভেরেভ। ম্যাচে একক আধিপত্য বিস্তার করেন জার্মান তারকা। খাচানভকে হারিয়েছেন ৬-৩, ৭-৬ এবং ৭-৬ সেটে।
এবছর ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডনের ফাইনালে খেলেছেন জভেরেভ। রোলাঁ গারোয় ইতালির ফ্লাভিও কোবোলিকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিতে নেন। জার্মানদের জন্য বহুল কাঙ্ক্ষিত শিরোপা ছিল এটি। ৩০ বছর পর গ্র্যান্ড স্লামের স্বাদ পায় দেশটি। জুলাইতে আরেক ইতালিয়ান জান্নিক সিনারের বিপক্ষে উইম্বলডনের ফাইনালে হেরে যান তিনি।
রোববার ভোরে দ্বিতীয় সেমিতে লড়েন দুই মার্কিনী। বেন শলটনের প্রতিপক্ষ ছিলেন ফ্রান্সেস টিয়াফো। প্রথম সেট হেরে বসেন শেলটন। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা তিন সেট নিজের করে নেন তিনি। টিয়াফোকে শেষপর্যন্ত হারান ৬-৪, ৩-৬, ৩-৬ এবং ৫-৭ সেটে।
২০০৩ সালে সবশেষ কোন মার্কিনী গ্র্যান্ড স্লাম জিতেছেন। ২৩ বছর আগে ইউএস ওপেনের শিরোপাই ঘরে রেখেছিলেন অ্যান্ডি রডিক। দুদশকেরও বেশি সময় পর আবারও সুযোগ শেলটনের হাতে। ইউএস ওপেনে ফাইনালে জভেরেভ এবং শেলটনের লড়াই সোমবার।









