চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঞ্চকবি নিয়ে মৌলভীবাজারে বর্ণাঢ্য সাংস্কৃ‌তিক আয়োজন

পলাশ চৌধুরী by পলাশ চৌধুরী
12:46 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, জনপদ, মৌলভীবাজার
A A
পঞ্চকবির ছবি সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামীকাল ২২ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় পঞ্চকবির জীবন ও সৃজনের গল্পগাঁথা নিয়ে মৌলভীবাজা‌র শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘রবির‌শ্মি’ আয়োজন করেছে বিশেষ সাংস্কৃ‌তিক সন্ধ্যা ‘পঞ্চদ্যুতি’।

বাংলা সাহিত্যের ‘পঞ্চকবি’ খ্যাত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলাম, গীতিকবি দ্বিজেন্দ্র লাল রায়, অতুলপ্রসাদ সেন ও রজনীকান্ত সেন-এর সৃ‌ষ্টি নিয়ে সঙ্গীত, নৃত্যালেখ্য, আবৃত্তি ও তথ‌্যচিত্র নিয়ে বর্ণাঢ‌্য আয়োজন ‘পঞ্চদ্যুতি’ অনু‌ষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানের প্রধান আ‌য়োজক ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী ম‌মিতা সিনহা বলেন, হাজার বছরের বাংলা সংস্কৃতি সম্পর্কে নতুনদের জানাতে হবে। ‘পঞ্চকবি’ আমাদের সম্পদ। পঞ্চকবির জীবন দর্শনের সা‌থেও প‌রি‌চিত করাতে চাই পরবর্তী প্রজন্মকে। শুদ্ধ শিল্প-সংস্কৃতি চর্চা আমাদের তারুণ‌্যকে আরও সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবে সঙ্গীত দল ‘রবিরশ্মি’-মৌলভীবাজার। নৃত্য পরিবেশনায় থাক‌ছ নৃত‌্য প্রশিক্ষক ও গবেষক প্রাপ্ত প্রীতমের নির্দেশনায় আগমনী ডান্স প্রোডাকশন হাউজ। মৃদঙ্গ পরিবেশন করবেন, রনি সিংহ ও তার দল।

পঞ্চকবিরা কবিতা ও গী‌তিকাব‌্য লেখার পাশাপাশি একই সাথে ছিলেন গীতিকার, সুরকার এবং গায়ক। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও অতুলপ্রসাদ সেনকে নতুন প্রজন্মের সাথে যোগসূত্র ক‌রিয়ে দিতে র‌বির‌শ্মির সাংস্কৃ‌তিক সন্ধ‌্যায় সক‌লকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Tags: পঞ্চকবিমৌলভীবাজার
Previous Post

তথ্যপ্রযুক্তিতে বাংলার ব্যবহার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা

Next Post

‘এইচএম সেলিম রান টেন কে’ ম্যারাথন ২০২৫ অনুষ্ঠিত

Next Post
চ্যানেল আই অনলাইন ম্যারাথন ২০২৫ এর জন্য অংশগ্রহণকারীরা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

'এইচএম সেলিম রান টেন কে' ম্যারাথন ২০২৫ অনুষ্ঠিত

নির্বাচনী আলোচনা চলাকালে সাংবাদিক ও নেতাদের মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটের অধিকার ফেরাতে নির্বাচন দিতে হবে: রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT