চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এইচএম সেলিম রান টেন কে’ ম্যারাথন ২০২৫ অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:47 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2025
in বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন ম্যারাথন ২০২৫ এর জন্য অংশগ্রহণকারীরা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির মাঝে ঐক্য চেতনা ও সকলের মাঝে বিদ্যমান তারুণ্য শক্তিকে জাগ্রত করতে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এইচএম সেলিম রান টেন কে ম্যারাথন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে ‘ঐক্যের জন্য দৌড়াও’ ‘রান ফর ইউনিটি’ এই স্লোগানে রাজধানীর উত্তরাস্থ দিয়াবাড়িতে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করে পিনাকল। জাতির ঐক্য চেতনা বুকে ধারণ করে প্রভাত ফেরির পরই ১২ শত দৌড় প্রেমী রাস্তায় নামে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এক ভিন্ন আয়োজনে দিবসটি পালনের উদ্যোগ নেয় পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশন। ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে তাদের এই ভিন্নধর্মী আয়োজন ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, তারুণ্য শক্তিকে জাগাতে হলে তাদের অদম্য প্রাণশক্তিকে জাগাতে হবে। আমরা সকলের মধ্যকার বিদ্যমান সেই তারুণ্য শক্তিকে জাগাতে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, নানাভাবে দিকভ্রষ্ট হতাশাগ্রস্ত যুব সমাজকে সঠিক পথে নিয়ে আসতে খেলাধুলার বিকল্প নেই। তাই পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সারাদেশব্যাপী এ ধরনের আয়োজন করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইলদিরিম মিডিয়ার চেয়ারম্যান খাদিজা খাতুন, পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াল তালুকদার, মেকদাদ এন্ড মেহরাব এগ্রো লিমিটেড এর ডিরেক্টর নিজাম উদ্দিন, দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী, বাংলাদেশ সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এসএম সামসুল হুদা, বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ এর যুগ্ম সম্পাদক আলামিন সবুজ, বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক ও দার্শনিক রিয়াদুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ। সার্বিক সহযোগিতায় ছিলেন আয়োজক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ, বি, শরীফ এবং তাহের হোসেন মারুফ।

প্রতিবছরের ন্যায় এবছরও পুরুষ, নারী ও ভেটেরান্স (পঞ্চাশোর্ধ্ব) তিন ক্যাটাগরিতে ম্যারাথনে অংশ নেয় দৌড় প্রেমীরা। তন্মধ্যে ৮০০ পুরুষ ও ৪০০ ছিল নারী খেলোয়াড়র।

পুরুষ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন বোরহান উদ্দিন, রানার আপ সাব্বির আহমেদ। নারী ক্যাটাগরিতে তানজিলা আক্তার চ্যাম্পিয়ন এবং সুমাইয়া আক্তার রানার আপ হন। ভেটেরান্স ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন আব্দুস সালাম এবং রানার আপ হন আবুল হোসেন।

তিন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন্সদের ৫ হাজার ও রানার আপদের ৩ হাজার টাকা করে পুরষ্কৃত করা হয়। এছাড়াও ফিনিশারদের মেডেল প্রদান করা হয়। খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা।

Tags: ম্যারাথন
Previous Post

পঞ্চকবি নিয়ে মৌলভীবাজারে বর্ণাঢ্য সাংস্কৃ‌তিক আয়োজন

Next Post

ভোটের অধিকার ফেরাতে নির্বাচন দিতে হবে: রিজভী

Next Post
নির্বাচনী আলোচনা চলাকালে সাংবাদিক ও নেতাদের মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটের অধিকার ফেরাতে নির্বাচন দিতে হবে: রিজভী

বাসে বিস্ফোরণের ফলে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলে পর পর ৩ বাসে বিস্ফোরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT