চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শান্তিতে আছে পদ্মা সেতু, সেখানে মোটরসাইকেল আপাতত না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:12 অপরাহ্ন 06, মার্চ 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
পদ্মা সেতুতে মোটরসাইকেল ও যানবাহনের চলাচল, শান্তিপূর্ণ পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতুতে আপাতত মোটরসাইকেল চলতে দেওয়ার কোনো ভাবনা নেই জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: পদ্মা সেতুতে মোটরসাইকেল আপাতত না। শান্তিতে আছে পদ্মা সেতু।

সোমবার সচিবালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

২৬ জুন পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। প্রথম দিনেই বাইকারদের ঢল নামে সেতুতে তাদের আনন্দ উল্লাস করতে দেখা যায়। ওই দিন দিবাগত রাতেই মোটরসাইকেল দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। পরে ২৭ জুন ভোর থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সেতু বিভাগ।

ওবায়দুল কাদের বলেন: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাউকে আলোচনার জন্য ডাকা হচ্ছে না। আমরা যা করি প্রকাশ্যে করি। ব্যাকডোরে আলোচনা হবে না। আলোচনা হলে প্রকাশ্যেই হবে। তবে সেই সুযোগ এখন দেখছি না। কাউকে আলোচনার জন্য ডাকছি না।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন সামনে রেখে এ ধরনের সংকট আমাদের দেশে নতুন নয়। কালো মেঘ ঘনীভূত হলেও তা কেটে গেছে। আমি মনে করি এ সংকট কেটে যাবে।’

তিনি বলেন, সংবিধান পরিবর্তন করে কারও সাথে আপস করতে হবে, এমন বিপদে পড়েনি সরকার। সংবিধান প্রশ্নে কোনো ছাড় নয়। অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই নির্বাচন হবে বাংলাদেশে।

তিনি বলেন, দুনিয়ার বিভিন্ন দেশে গণতন্ত্র আছে, নির্বাচন আছে। সরকার আছে, বিরোধী দল আছে। কিন্তু বাংলাদেশে এমন কিছু ঘটেনি, যার জন্য যে সংবিধান আছে সেই সংবিধান পরিবর্তন করে, কোনো বিকল্প প্রস্তাব কারো অনুকূলে আনার সুযোগ নেই।

কোনো পরিস্থিতিতে সংবিধানের প্রশ্নে ছাড় দেওয়া হবে না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সংবিধানের মধ্যেই সমাধান খুঁজতে হবে। এর বাইরে কোনো প্রস্তাব আমরা গ্রহণ করব না। পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবে এখানেও হবে। নির্বাচনের সময় নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া হবে। তখন নির্বাচন কমিশনের অধীনে পরিচালিত হবে। সংবিধানের মধ্যে থেকে তারা নির্বাচন পরিচালনা করবেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, পঞ্চগড়ের ঘটনা খতিয়েদেখা হচ্ছে। কারা উসকানি দিয়েছে, এর মধ্যে যারা গ্রেপ্তার হয়েছে তাদের নেতাও আছে।

তিনি বলেন, এখন বিএনপি যে স্বাভাবিক পথে যেতে চায় না, তাদের আন্দোলনে ভাটা নেমেছে। সে কারণে তারা এখন নাশকতার দিকে যাচ্ছে কিনা সেটা কিন্তু আমাদের খতিয়ে দেখতে হবে। রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগল কেন? একসঙ্গে এই ঘটনাগুলো ঘটছে। আর সব দোষ আওয়ামী লীগের ওপর চাপায়। ওখানে অক্সিজেন ব্লাস্ট হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দোষ কার? আওয়ামী লীগের। সীতাকুণ্ডে কার্বন ডাই অক্সাইড আর নাইট্রোজেন একই জায়গায় রাখাতে সংঘর্ষ হয়ে ব্লাস্ট হয়েছে। দোষ কার? আওয়ামী লীগের।

ওবায়দুল কাদের বলেন, এখন আমার কাছে মনে হচ্ছে; মির্জা ফখরুল যেভাবে বলছেন, দেশে এ মুহূর্তে যদি খুব বেশি গরম পড়ে তিনি বলবেন দোষ আওয়ামী লীগের! হঠাৎ খুব বেশি শীত হলে দোষ আওয়ামী লীগের! হঠাৎ করে বন্যা এলে দোষ আওয়ামী লীগের! তারপরে বলবেন যে, বাংলাদেশে বজ্রপাতে এত লোকের মৃত্যু, এটার দোষও আওয়ামী লীগের! এটা বিএনপি বলতে পারে। বিএনপির মুখে কোনো কিছু বাধে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন বাস্তবে যত গর্জে তত বর্ষে না। তারা গণঅভুত্থানের কথা বলে এখন নিঃশব্দ মানববন্ধনের কথা বলছে। তাদের আন্দোলনের গতি প্রকৃতি দেখে বোঝা যায়, তাতে জনগণ অংশগ্রহণ করছে না। নেতাকর্মীদের অংশগ্রহণও কমে গেছে। তাদের আন্দোলনকে আমরা চ্যালেঞ্জ মনে করছি না। তারা সহিংসতা করলে আমরা মোকাবিলা করব।

সেতুমন্ত্রী বলেন, অর্থনৈতিক সংকট আছে, এটা চ্যালেঞ্জের ব্যাপার। যুদ্ধ অচিরেই থেমে যাবে বলা যায় না। নিষেধাজ্ঞা আছে। এর ফলে সারা দুনিয়াতেই পণ্যের দাম বেড়েছে। বেশি দামে কিনে কম দামে বিক্রি করছে। এরপরও পণ্যের দাম বেশি। সরকার চিন্তিত পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে। তবে এক্ষেত্রে জনগণ সরকারের সঙ্গে আছে। সে কারণে বিএনপির আন্দেলনের সঙ্গে জনগণ এখন পর্যন্ত নেই।

তিনি বলেন, বিএনপি কথা বললেই সরকার মামলা দেয় না। এর প্রমাণ কী? প্রমাণ হলো, তারা প্রতিদিন সরকারকে আক্রমণ করছে, উসকানিমূলক কথা বলছে, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এরপরও তাদের নেতারা কি জেলে আছে? তারা সমাবেশ করছে।

Tags: ওবায়দুল কাদেরমোটরসাইকেলসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
Previous Post

এক অনন্য পর্যটনস্থান লেক সিটি আবাসিক

Next Post

কেরালায় বর্জ্য কারখানায় আগুন: বিষাক্ত ধোঁয়ায় হাজারও মানুষ আক্রান্ত

Next Post
বর্জ্য কারখানায় ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশ, দূষণের কারণে ধোঁয়া ছড়িয়ে পড়ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কেরালায় বর্জ্য কারখানায় আগুন: বিষাক্ত ধোঁয়ায় হাজারও মানুষ আক্রান্ত

জাপানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন মাসাকো মোরি. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মহার না বাড়ালে অস্তিত্ব হারাবে জাপান: মাসাকো মোরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT