চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মহার না বাড়ালে অস্তিত্ব হারাবে জাপান: মাসাকো মোরি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:41 অপরাহ্ন 06, মার্চ 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
জাপানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন মাসাকো মোরি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রমাগত জাপানের জনসংখ্যার হ্রাস প্রভাব ফেলবে দেশের সামাজিক নিরাপত্তা পাসাপাশি অর্থনীতিতে। যার ফলে অস্তিত্ব হারাতে পারে জাপান বলেছেন, প্রধানমন্ত্রী ফুমিও কিশিদারের উপদেষ্টা মাসাকো মোরি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।

মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি টোকিওতে গতবছর জাপানের নবজাত শিশুর সংখ্যা ঘোষণা দেয়ার পর এক সাক্ষাৎকারে মোরি বলেন, জন্মহার এভাবে কমতে থাকলে একদিন জাপান পৃথিবী থেকে গায়েব হয়ে যাবে।

মোরি আরও বলেন, এই বিলুপ্তির হার যদি রোধ না করা যায়, তবে যারা জীবিত আছেন তাদেরও প্রাণ সংকটে পড়তে পারে।

গেল বছর জাপানে মোট মৃতের সংখ্যা মোট জন্মের প্রায় দ্বিগুণ। জাপানে নবজাতকের সংখ্যা ৮ লাখ যেখানে মৃতের সংখ্যা প্রায় ১৫ লাখ ৫৮ হাজার।

২০০৮ সালে জাপানের জনসংখ্যা ১২৮মিলিয়ন থেকে ১২৪ দশমিক ৬ মিলিয়নে নেমে এসেছে । প্রতিনিয়ত এই জনসংখ্যা হ্রাসের হার বাড়ছে। ইতিমধ্যে ৬৫ বছর বা তার বেশি বয়সের লোকের সংখ্যা ২৯ শতাংশে এসে দাঁড়িয়েছে। দক্ষিণ কোরিয়ার উর্বরতার হার কম থাকলেও ,জাপানের জনসংখ্যা তুলনামূলক দ্রুত হ্রাস পাচ্ছে।

মোরি বলেন, জাপানের জনসংখ্যা ধীরে ধীরে পড়ে যাচ্ছে না, এটি সোজা নিচের দিকে যাচ্ছে।

একজন উচ্চপদস্থ আইন প্রণেতা এবং প্রাক্তন মন্ত্রী জাপানের জন্মহার সমস্যা এবং এলজিবিটিকিউ বিষয়ে বলেন, এই সমস্যা বিষয়ে কিছু না করা হলে, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়বে, শিল্প ও অর্থনৈতিক শক্তি হ্রাস পাবে এবং দেশকে রক্ষা করার জন্য আত্মরক্ষা বাহিনীর জন্য পর্যাপ্ত লোক থাকবে না।

উপদেষ্টা মাসাকো মোরি বলেন, সন্তান জন্মদানের বয়সী মহিলাদের সংখ্যা কমে যাওয়ার কারণে পরিস্থিতি বদলানো এখন অত্যন্ত কঠিন হবে, তবে সরকারকে অবশ্যই জন্ম নিয়ন্ত্রণ হ্রাস রোধ করতে এবং ক্ষয়ক্ষতি কমাতে যথাসাধ্য চেষ্টা করতে হবে।

মোরি বলেন, সরকার অনেক রকমের উদ্যোগ নিচ্ছে। কিন্তু জাপানে নারী উন্নায়ন এবং জন্ম নিয়ন্ত্রণ রাজনীতি এখনও আগের মতোই আছে। যদি এই বিষয়গুলোতে মনোযোগ না দেয়া হয় তবে পরিস্থিতি ঠিক করা যাবে না।

Tags: জন্মহার হ্রাসজাপান
Previous Post

কেরালায় বর্জ্য কারখানায় আগুন: বিষাক্ত ধোঁয়ায় হাজারও মানুষ আক্রান্ত

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৫৭

Next Post
শেখ হাসিনা সোনার বাংলার রূপকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৫৭

বাংলাদেশের সাকিব আল হাসান ব্যাটিং করছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফটির যে রেকর্ডে বাংলাদেশের সবার উপরে সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT