চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল: ঈদে ঘরমুখো মানুষের উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:58 অপরাহ্ন 20, এপ্রিল 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাইরে যানবাহন ও মোটরসাইকেল চলাচল করছে একটি সড়কে. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ৯ মাস ২৪ দিন পর আজ ২০ এপ্রিল থেকে গর্বের পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও একটি মাইলফলক অর্জন করেছেন।

আজ বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে ঈদে ঘরমুখো মানুষ ঢাকা থেকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ স্বস্তিতে স্বজনদের সাথে ঈদ উৎসবে পরিবারের সাথে যোগ দিতে রওয়ানা হয়েছেন। বাইকাররাও অত্যন্ত সুশৃঙ্খলভাবে উচ্ছ্বাসের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ছুটে চলেছেন গন্তব্যের পথে।

উল্লেখ্য ২০২২ সালে পদ্মা সেতু পারাপারের জন্য উন্মুক্ত করে দেয়ার দুইদিনের মাথায় মোটরসাইকেল চালকদের বেপরোয়া আচরণের কারণে ২৭ জুন সেতু কর্তৃপক্ষ একটি প্রজ্ঞাপন জারি করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেতুর উপর দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয়। বাইকারদের দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদকে সামনে রেখে শর্তসাপেক্ষে সেতুর উপর দিয়ে মোটরসাইকেল চলাচলের নির্দেশ দেন।

বাসস জানায়, দীর্ঘদিনের প্রতীক্ষা ও স্বপ্নের পদ্মা সেতু দিয়ে ঝামেলামুক্তভাবে পরিবারের সাথে ঈদ উদযাপনের সুযোগ তৈরি করে দেয়ায় পদ্মার দক্ষিণ পাড়ের ২১ জেলার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আলি আহমেদ তার আবেগ প্রকাশ করতে গিয়ে বলেন, আমাদের বাইকারদের কিছু ভুলের কারণে আমাদের স্বপ্নযাত্রা এতদিন থেমে ছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার কারণে সব প্রতিবন্ধকতা পেরিয়ে আজ আমরা গর্বের ও স্বপ্নের পদ্মা সেতু মোটরসাইকেল যোগে অতিক্রম করলাম। এ যে কী আনন্দের ও গর্বের তা ভাষায় প্রকাশ করতে পারছি না। শুধু জননেত্রী শেখ হাসিনার জন্য প্রাণভরে দোয়া করছি।

বরিশালের আগৈলঝরা উপজেলার ধানডোবা বাজারের ব্যবসায়ী সরদার আব্দুস সালাম আবেগাপ্লুত হয়ে বলেন, ভেবেছিলাম নানা ষড়যন্ত্রে হয়তো মোটরসাইকেল নিয়ে স্বপ্নযাত্রায় যাওয়া হচ্ছে না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মানুষের সুবিধা নিশ্চিতে কোনো ষড়যন্ত্রকেই পাত্তা দেন না এটি তারই জ্বলন্ত প্রমাণ।

শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, বাইকারদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী ঈদকে সামনে রেখে যে যুগান্তকারী সিদ্ধান্ত দিয়েছেন তা ঈদের খুশিকেও ছাড়িয়ে গেছে। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর মানবিক সিদ্ধান্তের কারণেই। তবে আমরা আশা করব প্রধানমন্ত্রীর এই মানবিক সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পদ্মা সেতু পারাপারের সময় যেন মোটরসাইকেল চালকরাও এই শ্রদ্ধা ও ভালোবাসার মূল্য দেয়। একইসাথে পদ্মা সেতু দিয়ে পারাপারের পর বাইকারদের শৃঙ্খলার সাথে বাড়ি যাত্রাকে নিরাপদ করতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেরা দিনরাত কাজ করে যাচ্ছেন। আমাদের প্রত্যাশা প্রতিটি ঘরমুখো মানুষ নিরাপদে বাড়ি পৌছে পরিবারের সাতে খুশির ঈদ উদযাপন করবেন।

Tags: পদ্মা সেতুমোটর সাইকেল
Previous Post

দুই দিনে ঢাকা ছেড়েছেন ২৯ লাখ সিমধারী

Next Post

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শুক্রবার

Next Post
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের লোগো, ইসলামি শিক্ষা ও সংস্কৃতি প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শুক্রবার

ফেসবুকের লোগো সহ একটি কীবোর্ডের ছবি, মানুষের চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুকের ১৬ বছর পুরাতন গ্রাহকরা পেতে পারেন ক্ষতিপূরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT