চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকের ১৬ বছর পুরাতন গ্রাহকরা পেতে পারেন ক্ষতিপূরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:20 অপরাহ্ন 20, এপ্রিল 2023
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
ফেসবুকের লোগো সহ একটি কীবোর্ডের ছবি, মানুষের চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৪ সালের ফেব্রুয়ারি মাস। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে প্রথম পথ চলা শুরু হয় ফেসবুকের। মার্ক জ়াকারবার্গের সংস্থার বয়স এখন ১৯ বছর। সেই শুরুর সময় থেকে যারা ফেসবুকের সঙ্গে আছেন, তাদের সামনে অর্থলাভের সুযোগ। ফেসবুকের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করতে পারেন একটা বড় অংশের ব্যবহারকারী।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, ফেসবুকের কাছ থেকে ব্যবহারকারীরা ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। যুক্তরাষ্ট্রের যে সমস্ত ফেসবুক ব্যবহারকারী গত ১৬ বছর ধরে টানা এই অ্যাপটি ব্যবহার করছেন, তারাই ক্ষতিপূরণের জন্য আবেদন জানাতে পারবেন।

কিন্তু ক্ষতিপূরণটা কিসের? ফেসবুকের বিরুদ্ধে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই নিয়ে মামলাও হয়েছে। সেই মামলার সূত্রেই ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে জ়াকারবার্গের সংস্থাকে। যুক্তরাষ্ট্রের কোটি কোটি মানুষ ফেসবুকের কাছ থেকে ক্ষতিপূরণের অর্থ দাবি করতে পারবেন।

২০১৮ সালে কেমব্রিজের একটি তথ্য সংগ্রহকারী অ্যাপ ব্যক্তিত্ব নির্ভর কুইজ়ের জন্য প্রায় ৯ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করেছিল। তা প্রকাশ্যে আসার পর ফেসবুকের বিরুদ্ধে মামলা করা হয়। ফেসবুক কেন তৃতীয় কোনও অ্যাপকে তার ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যে হস্তক্ষেপ করতে দিয়েছে, সেই প্রশ্ন তুলে বিচার চলে আমেরিকার একাধিক আদালতে। প্রথম থেকেই মেটা যাবতীয় অভিযোগ অস্বীকার করে আসছিল, তবে গত ডিসেম্বরে তারা সমঝোতায় রাজি হয়েছে। আগামী সেপ্টেম্বরে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে সিলমোহর পড়বে। তার পর মেটার কাছে ক্ষতিপূরণ বাবদ অর্থ পেতে পারবেন গ্রাহকদের একাংশ।

Tags: ক্ষতিপূরণফেসবুকমার্ক জাকারবার্গ
Previous Post

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শুক্রবার

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২০২

Next Post
শেখ হাসিনা বাংলাদেশের রূপকার, ২০২ সালে তার জীবন ও কাজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২০২

রাহুল গান্ধী আদালতে সাজা স্থগিতের জন্য আবেদন করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাজা স্থগিত চেয়ে রাহুল গান্ধীর আবেদন আদালতে খারিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT