চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মতিউরের স্ত্রী কারাগারে, রিমান্ড শুনানি রোববার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:13 অপরাহ্ন 15, জানুয়ারি 2025
in - সেমি লিড, আদালত
A A
মতিউরের স্ত্রী কারাগারে, রিমান্ড শুনানি চলাকালে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ লাকিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। পাশাপাশি তার রিমান্ড বিষয়ে শুনানির জন্য আগামী রোববার দিন ঠিক করেছে আদালত।

বুধবার শুনানি শেষে  ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মীর মোহাম্মদ আলী সালাম বলেন, তার বিরুদ্ধে মামলা রয়েছে। সে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ইসমাইল ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে আদালত রিমান্ড শুনানির জন্য রোববার দিন ঠিক করেছে এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রিমান্ড আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা বলেন,  আসামি লায়লা কানিজকে ভোর সাড়ে ৪টায় রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে ১ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৬৯০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করার এবং অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার ১০৬ টাকা সম্পদের মালিকানা অর্জন করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২), ২৭ (১) ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় সূত্রস্থ মামলাটি করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে।

আসামি একজন সরকারি কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ প্লেসমেন্ট শেয়ার ক্রয়-বিক্রি করেছেন বলে দেখা যায়। ওই ক্রয়-বিক্রির সঙ্গে অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কি না তা উদঘাটন করা প্রয়োজন।

এছাড়া তার অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের বিষয়টিও উদঘাটন করা প্রয়োজন বিধায় এ মামলার আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এর আগে মঙ্গলবার ভোরে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় ডিএমপির উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান।

Tags: দুদক
Previous Post

ছোটবেলার বন্ধুদের কবিতা আবৃত্তি করে শোনালেন মির্জা ফখরুল

Next Post

নাম বদলে অভিনেত্রী বরখা এখন গ্যালটেন!

Next Post
অভিনেত্রী বরখা এখন গ্যালটেন, নতুন চেহারা ও স্টাইলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নাম বদলে অভিনেত্রী বরখা এখন গ্যালটেন!

রাজশাহীর ক্রিকেটাররা বিপিএল খেলায় একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে পারিশ্রমিক জটিলতা: যে আশ্বাসে আশ্বস্ত হলেন রাজশাহীর ক্রিকেটাররা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT