চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে পারিশ্রমিক জটিলতা: যে আশ্বাসে আশ্বস্ত হলেন রাজশাহীর ক্রিকেটাররা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:44 অপরাহ্ন 15, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
রাজশাহীর ক্রিকেটাররা বিপিএল খেলায় একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: পারিশ্রমিক নিয়ে জটিলতায় অনুশীলনে নামেননি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। ম্যাচ না খেলার হুমকিও ছিল। জল গড়ায় বহুদূর। বিসিবি সভাপতি ফারুক আহমেদ চট্টগ্রামে ছুটে আসেন ঢাকা থেকে। দিন গড়িয়ে সন্ধ্যা পেরোয়। শেষে সমাধান মিলেছে। বৃহস্পতিবারের মধ্যে ক্রিকেটারদের ৫০ শতাংশ পারিশ্রমিক দেয়ার আশ্বাসে আশ্বস্ত হয়েছেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা।

বোর্ড ও দলের সূত্রে এ খবর মিলেছে। ক্রিকেটারদের সাথে বোর্ড সভাপতি ও ফ্র্যাঞ্চাইজিটির মালিক পক্ষের আলোচনার পর সমঝোতা হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে ক্রিকেটারদের ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করবে রাজশাহী। যার ২৫ শতাংশ ক্যাশ এবং ২৫ শতাংশ চেকের মাধ্যমে দেবে। যদিও বিষয়টি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এর আগে বুধবার সকাল ১০টা থেকে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর। সকাল পৌনে এগারোটার দিকে ফ্র্যাঞ্চাইজিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুশীলন বাতিল করা হয়েছে। পরে জানা যায়, পারিশ্রমিক বকেয়া থাকায় অনুশীলন বয়কট করেছেন ক্রিকেটাররা। সঙ্গে ম্যাচ না খেলার হুমকিও দেয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে বিকেলের ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম আসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বেতনের বিষয়টি সুরহার জন্য ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারদের সাথে কথা বলেন।

জানা গেছে, দুর্বার রাজশাহীর কোচ ও বিদেশি ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। দেশি ক্রিকেটারদের চেকের মাধ্যমে ২৫ শতাংশ দেয়া হলেও দুজন ক্রিকেটারের চেক বাউন্স হওয়ার খবর ভেসেছে। ফ্র্যাঞ্চাজিইটির একটি সূত্র জানিয়েছে, মালিক বিদেশে থাকায় চেক নিয়ে ক্রিকেটারদের জটিলতার মুখোমুখি হতে হয়।

Tags: ফারুকবাংলাদেশবিপিএলবিসিবিরাজশাহীলিড স্পোর্টস
Previous Post

নাম বদলে অভিনেত্রী বরখা এখন গ্যালটেন!

Next Post

বাড়িতে হামলার বছর পর দেশ ‘ছাড়লেন’ ইংল্যান্ডের বিশ্বজয়ী ব্যাটার

Next Post
ইংল্যান্ডের ক্রিকেটাররা বিশ্বকাপ জয়ের পর উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাড়িতে হামলার বছর পর দেশ ‘ছাড়লেন’ ইংল্যান্ডের বিশ্বজয়ী ব্যাটার

বার্সেলোনা ফুটবল খেলোয়াড়রা মাঠে খেলা উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়ামাল কমপক্ষে তিনটি ব্যালন ডি’অর জিতবে: রাফিনহা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT