চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বাড়ছেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:33 পূর্বাহ্ন 10, সেপ্টেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ২হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন ২হাজার ১’শ জনের বেশি। এখনো ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছেন অনেকে, চলছে উদ্ধার কাজ। স্থানীয় সময় শুক্রবার রাত ১১টার দিকে তুরস্কের দক্ষিণ-পশ্চিমের মারাকেশ অঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

এ বছরের ফেব্রুয়ারিতে সিরিয়া-তুরস্ক সীমান্তে ভয়াবহ ভূমিকম্পের পর এবার মধ্যরাতে লণ্ডভণ্ড হলো উত্তর আফ্রিকার দেশ মরক্কো। প্রায় ২০ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির উত্তরাঞ্চলের শহর রাবাত থেকে দক্ষিণের সিদি ইফনি পর্যন্ত। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষিত প্রাচীন শহর মারাকেশ। বেশি মানুষের মৃত্যুও হয়েছে এ শহরে।

সময়ের সাথে সাথে বাড়ছে নিহতের সংখ্যা। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। পাহাড়ি অঞ্চল হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো মরক্কোর হাই অ্যাটলাস পর্বতমালার ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্ঠের ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে। প্রথম ভূমিকম্পের ১৯ মিনিট পর একই এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এরপর আরেকদফা কম্পন। ফের ভূমিকম্পের আশঙ্কায় খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন আতঙ্কিত মানুষেরা।

প্রাণঘাতী এ ভূমিকম্পের ঘটনায় মরক্কোর প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান। ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসির পক্ষ থেকেও জানানো হয়েছে সমবেদনা। এছাড়াও মারাকেশের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর ক্ষতির তালিকা করে সেগুলো মেরামতে মরক্কোকে সহায়তার ঘোষণা দিয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার।

কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পড়েও দুর্যোগের সময় মরক্কোতে মানবিক সহায়তা পাঠানোর সুবিধার্থে আকাশসীমা খুলে দিয়েছে প্রতিবেশী দেশ আলজেরিয়া। দুই দশকেরও বেশি সময় ধরে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব চলার পর ২০২১ সালে আলজেরিয়া মরক্কোর সাথে সব ধরণের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

গত ৬ দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও প্রাণঘাতী এ ভূমিকম্পের পর মরক্কোতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ২০০৪ সালে দেশটির আল হোসেইমা অঞ্চলে ভূমিকম্পে ৬শ ২৮ জনের প্রাণহানি হয়। আর ১৯৬০ সালে আগাদির অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মারা গিয়েছিল অন্তত ১২ হাজার মানুষ। অ্যাটলাস পর্বতমালার মধ্যে অনেক দুর্গম গ্রাম রয়েছে যেখানে পৌঁছানো যথেষ্ট কষ্টসাধ্য। তাই এবারের ভূমিকম্পে সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিতভাবে জানতে বেশ কয়েকদিন লেগে যাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Previous Post

আইনের আশ্রয় পাওয়া অসহায় মানুষদের অধিকার, তা কারও দান নয়: অ্যাটর্নি জেনারেল

Next Post

চবিতে বিক্ষোভের তিনদিন পরেও চলছে না শাটল ট্রেন

Next Post
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশদ্বার চিহ্নিত সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

চবিতে বিক্ষোভের তিনদিন পরেও চলছে না শাটল ট্রেন

বাকরুদ্ধ গফের চমৎকার খেলা, আনন্দিত প্রতিযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম গ্র্যান্ড স্লাম জিতে ‘বাকরুদ্ধ’ ১৯ বর্ষী গফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT