একসময় সিনেমার পর্দায় দেখা গল্প, চরিত্র আর গান, আজও বয়ে বেড়ায় এক প্রজন্মের স্মৃতি। সেই নস্টালজিয়াই এবার উঠে এসেছে ফ্যাশনের পোশাকে।
‘Bangladeshi Cinema Reimagined Through Fashion’ এই ভাবনায় বাংলা সিনেমার গল্প, পোস্টার আর আবেগকে পোশাকের ভাষায় তুলে ধরেছেন ডিজাইনার মোহনা আব্রিন।
‘মনপুরা’র গ্রামীণ আবহ, ‘আমার আছে জল’-এর আবেগ আর সালমান শাহ-শাবনূরের রোমান্টিক নস্টালজিয়া, সবকিছুর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি পরিচিত স্মৃতি- চ্যানেল আই।
শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়, অনেকের শৈশব-কৈশোরের বিনোদন আর বেড়ে ওঠার গল্পের সঙ্গেও জড়িয়ে আছে চ্যানেল আইয়ের লোগো। সেই স্মৃতিকেই এবার জায়গা দেওয়া হয়েছে পোশাকে। বিশেষ এই কালো সিলুয়েটে ব্যবহার করা হয়েছে পুরোনো সিনেমার পোস্টার-অনুপ্রাণিত আর্টওয়ার্ক, হ্যান্ডওয়ার্ক ও সূক্ষ্ম ডিটেইলিং।
আর পোশাকের নান্দনিকতায় চ্যানেল আইয়ের লোগো যেন ফিরিয়ে আনে টেলিভিশনের পর্দায় সিনেমা দেখার সেই পুরোনো দিনগুলো।
ডিজাইনার মোহনা আব্রিনের ভাষায়, ছোটবেলায় চ্যানেল আইয়ের অনুষ্ঠান, পুরোনো বাংলা সিনেমার পোস্টার, ভিজ্যুয়াল ও গল্প দেখেই বেড়ে ওঠা। সেই সময়ের অনুভূতি ও childhood nostalgia-কে আধুনিক ফ্যাশনের ভাষায় ফিরিয়ে আনতেই এই আয়োজন।
মডেলদের উপস্থাপনায় ‘Moho-মোহবন্দী’-র এই কালেকশন তাই শুধু পোশাক নয়, এ যেন এক প্রজন্মের স্মৃতির দৃশ্যমান রূপ।
যেখানে সিনেমার গল্প মিশেছে ফ্যাশনে, গানের আবেগ মিশেছে পোশাকে আর চ্যানেল আইয়ের লোগো ফিরিয়ে এনেছে শৈশবের সেই পরিচিত পর্দা।
সিনেমার স্মৃতি হয়তো বদলে যায় সময়ের সঙ্গে, তবে ভালোবাসার গল্পগুলো বেঁচে থাকে, কখনো পর্দায়, কখনো পোশাকে।









