ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ভবন ধসে পড়েছে। এতে কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতনে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।
হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।









