চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মদ্রিচকে মাঠে ফেরাবেন ‘অলৌকিক ডাক্তার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:22 পূর্বাহ্ন 02, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ক্রিস্তিয়ানো রোনালদো ফুটবল খেলছেন, মাঠে দৌড়াচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদ তারকা লুকা মদ্রিচ চোট পেয়ে লম্বা সময়ের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন। ৬মে ওসাসুনার বিপক্ষে কোপা ডেল রে’র ফাইনাল ও চ্যাম্পিয়ন্স লিগে সেমির প্রথম লেগে ম্যানসিটির বিপক্ষে তার খেলা অনিশ্চিত। তবে ক্রোয়েট মিডফিল্ডার ‘অলৌকিক ডাক্তার’ হিসেবে পরিচিত মারিজানা কোভাচেভিচের শরণাপন্ন হয়ে দ্রুত সেরে উঠছেন। মদ্রিচের দ্রুত মাঠে ফেরার সম্ভাবনাও তাই দেখা দিয়েছে।

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে বাস মারিজানার। তার কাছে চিকিৎসা নিতে ছুটে গেছেন মদ্রিচ। খেলোয়াড়দের গুরুতর চোট অভূতপূর্ব উপায়ে অল্প সময়ের মধ্যে সারিয়ে তোলার জন্য সার্বিয়ান ‘অলৌকিক ডাক্তার’ হিসেবে খ্যাতি আছে তার।

অস্ট্রেলিয়ান ওপেনের কয়েকসপ্তাহ আগে পেশির চোটে পড়েছিলেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। স্বল্প সময়ে চোট থেকে সেরে উঠে ২২তম গ্র্যান্ড স্লামও জিতে নেন তিনি।

গ্রেড ওয়ান কিংবা গ্রেড টুয়ের ঊরুর ইনজুরি থেকে সেরে উঠতে সাধারণত দুই-তিন সপ্তাহ সময় লাগে। মারিজানার অধীনে চিকিৎসা নেয়ায় মদ্রিচের দ্রুতই মাঠে ফেরার আশা জেগেছে। কারণ সার্বিয়ান চিকিৎসক প্লাসেন্টা ক্রিম ব্যবহার করেন। এই ক্রিম লাগালে ক্ষতিগ্রস্ত পেশির টিস্যুগুলো খুব দ্রুতগতিতে সেরে ওঠে। তড়িৎ-চুম্বকীয় প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যুতের উচ্চ তরঙ্গ প্রবাহ ব্যবহারে ত্বকেরও কোনো ক্ষতি হয় না।

এদিকে কোপা ডেল রে ফাইনালে মদ্রিচের খেলা নিয়ে সংশয় থাকলেও আশাবাদী রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। বলেছেন, আমাদের কাছে মদ্রিচের ব্যাপারে ভালো খবর আছে। শনিবারের ম্যাচের জন্য সে প্রস্তুত থাকতে পারে।

ধারণা করা হচ্ছে, ওসাসুনার বিপক্ষে মদ্রিচ পুরোপুরি ফিট হতে না পারলেও ম্যানচেস্টার সিটির সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের জন্য প্রস্তুত হয়ে উঠতে পারেন।

Tags: আনচেলত্তিক্রোয়েশিয়াজোকোভিচমদ্রিচরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসসার্বিয়া
Previous Post

ফ্রান্সে মে দিবসের বিক্ষোভে শতাধিক পুলিশ আহত

Next Post

বিপদ সম্পর্কে সতর্ক করে গুগল থেকে পদত্যাগ করলেন ‘এআই গডফাদার’

Next Post
একজন ব্যক্তি বক্তৃতা দিচ্ছেন, উদ্বেগ প্রকাশ করে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপদ সম্পর্কে সতর্ক করে গুগল থেকে পদত্যাগ করলেন 'এআই গডফাদার'

ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, রাজনৈতিক নেতা ও ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান সরকার ও সামরিক বাহিনীকে সতর্ক করলেন ইমরান খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT