চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপদ সম্পর্কে সতর্ক করে গুগল থেকে পদত্যাগ করলেন ‘এআই গডফাদার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:28 পূর্বাহ্ন 02, মে 2023
in আন্তর্জাতিক সেমি লিড নিউজ, তথ্যপ্রযুক্তি
A A
একজন ব্যক্তি বক্তৃতা দিচ্ছেন, উদ্বেগ প্রকাশ করে. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান বিপদ সম্পর্কে সতর্ক করে গুগল থেকে পদত্যাগ করেছেন ‘এআই গডফাদার’ খ্যাত জিওফ্রে হিন্টন। ৭৫ বছর বয়সী হিন্টন নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে গুগল থেকে তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন এবং তিনি তার কাজের জন্য অনুতপ্ত বলেও জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য প্রকাশ করেছে।

জিওফ্রে হিন্টন বলেছেন, এআই চ্যাটবট যেসকল বিপদ ডেকে আনছে, সেগুলো বেশ ভীতিকর। এই মুহূর্তে মনে হচ্ছে তারা আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান নয়, কিন্তু আমার মনে হয় তারা শীঘ্রই আমাদের থেকে বেশি বুদ্ধিমান হয়ে যাবে।

একদম শুরুর দিকে ডিপ লার্নিং এবং নিউরাল নেটওয়ার্ক নিয়ে জিওফ্রে হিন্টনের গবেষণাকর্ম চ্যাটজিটিপি’র মত বর্তমান এআই সিস্টেমের অগ্রযাত্রা প্রশস্ত করেছে। এই ব্রিটিশ-কানাডিয়ান কগনিটিভ সাইকোলজিস্ট এবং কম্পিউটার সায়েন্টিস্ট বিবিসিকে বলেছেন, চ্যাটবট শীঘ্রই মানুষের মস্তিষ্কের তথ্যের মাত্রা ছাড়িয়ে যেতে পারে।

জিওফ্রে হিন্টন বলেন, এই মুহুর্তে, আমরা যা দেখছি তা হল জিটিপি-৪। এটি একজন ব্যক্তির সাধারণ জ্ঞানকে অতিক্রম করে গেছে এবং এটি মানুষের অন্যান্য জ্ঞানের দীর্ঘ পথকেও অতিক্রম করার পথে। যে হারে এই প্রযুক্তির অগ্রগতি হচ্ছে, তাতে আমার ধারণা এআই প্রযুক্তি আরও উন্নত হবে। আর এটিই আমাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জিওফ্রে হিন্টন নেতিবাচক বিষয়ের জন্য এআই ব্যবহার করার চেষ্টাকে খুবই খারাপ পরিণতির ইঙ্গিত করেছেন। উদাহরণ হিসেবে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রোবটের ব্যবহারে এআই ব্যবহারের বিষয়টিকে দুঃস্বপ্নের মতো উল্লেখ করেছেন।

তিনি আরও যোগ করেছেন, আমরা যে ধরনের বুদ্ধিমত্তা বিকাশ করছি, তা আমাদের বুদ্ধিমত্তা থেকে খুব আলাদা। আমরা জৈবিক সিস্টেম এবং এই প্রযুক্তিগুলো হল ডিজিটাল সিস্টেম। বড় সমস্যা হল ডিজিটাল সিস্টেমগুলোতে আপনার কাছে শুধু একটি নয় অনেক গুলো মডেল থাকছে।

চাকরি ছাড়ার বিষয়ে জিওফ্রে হিন্টন বলেন, আমার চাকরি ছাড়ার আরও কয়েকটি কারণ রয়েছে। একটি হল আমার বয়স ৭৫, এখন অবসর নেয়ার সময়। অন্যটি হল, আমি আসলে গুগল সম্পর্কে কিছু ভাল জিনিস বলতে চাই। যদি আমি গুগলের জন্য কাজ না করি তবে সেগুলো আরও বিশ্বাসযোগ্য হবে।

Tags: এআইগুগোলসতর্কতা
Previous Post

মদ্রিচকে মাঠে ফেরাবেন ‘অলৌকিক ডাক্তার’

Next Post

পাকিস্তান সরকার ও সামরিক বাহিনীকে সতর্ক করলেন ইমরান খান

Next Post
ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, রাজনৈতিক নেতা ও ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান সরকার ও সামরিক বাহিনীকে সতর্ক করলেন ইমরান খান

আইপিএল ক্রিকেট ম্যাচে খেলোয়াড় ও কোচের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবাদে জড়িয়ে শতভাগ ম্যাচ ফি জরিমানা কোহলি-গম্ভীরের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT