চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগার যুবাদের সাবেক পরামর্শক মিঠুন হচ্ছেন বিসিসিআই সভাপতি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:34 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার মিঠুন অনুশীলনে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মিঠুন মানহাস

রোববার বিসিসিআইয়ের বিভিন্ন পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। শনিবার পর্যন্ত সভাপতি পদের জন্য  একমাত্র প্রার্থী মিঠুন মানহাস মনোনয়ন জমা দিয়েছেন। ৪৫ বর্ষী মানহাস দুবছর বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন। 

শনিবার দিল্লিতে একটি অনানুষ্ঠানিক বৈঠকে মানহাসের নাম আলোচনায় আসে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের বর্তমান সদস্য ও সাবেক সদস্যরা।

গত আগস্টে ভারতের সাবেক অলরাউন্ডার রজার বিনি সভাপতি পদ থেকে পদত্যাগ করার পর সহ-সভাপতি রাজীব শুক্লা অস্থায়ীভাবে সভাপতির দায়িত্ব পালন করছেন। আগামী ২৮ সেপ্টেম্বর মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় বিভিন্ন পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববারের মধ্যে যদি নতুন করে মনোনয়ন না আসে, তাহলে দিল্লির বৈঠকে আলোচিত নামগুলিই চূড়ান্ত হবে।

কর্ণাটকের সাবেক স্পিনার রঘুরাম ভাট হতে চলেছেন বিসিসিআইয়ের নতুন কোষাধ্যক্ষ। বর্তমানে তিনি কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি। সহ-সভাপতি হিসেবে দায়িত্বে বহাল থাকবেন রাজীব শুক্লা। চলতি বছর জানুয়ারিতে জয় শাহের স্থলাভিষিক্ত হওয়া দেবজিৎ সাইকিয়া সচিব পদে বহাল থাকবেন।

৪৬ বর্ষী মানহাস বর্তমানে বিসিসিআই কর্তৃক নিয়োজিত উপ-কমিটির সদস্য, জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালনার দায়িত্বে আছেন তিনি। জম্মু ও কাশ্মীরের এ অলরাউন্ডার ২০১৫ সালে দিল্লি থেকে জম্মু ও কাশ্মীরে বদলি হন এবং পরের বছর অবসর নেন। এরপর তিনি কোচ হিসেবে কাজ করেছেন।

তিনি ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে ছিলেন। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটানস দলের সাথে কাজ করেছেন তিনি।

ভারতের ঘরোয়া ক্রিকেটে মানহাস ১৯৯৭-৯৮ থেকে ২০১৬-১৭ সাল পর্যন্ত ১৫৭টি প্রথম শ্রেণির ম্যাচে খেলে ৯৭১৪ রান করেছেন। ১৩০টি লিস্ট ‘এ’ ম্যাচে ৪১২৬ রান এবং ৯১টি টি-টুয়েন্টি ম্যাচে করেছেন ১১৭০ রান।

Tags: বিসিসিআইভারতমিঠুনলিড স্পোর্টসসভাপতি
Previous Post

গণহ ত্যার জন্য শেখ হাসিনার শাস্তি ও আওয়ামী লীগের বিচার চাইলেন নাহিদ ইসলাম

Next Post

বিসিবি ঘেরাওয়ের হুমকি ইশরাকের

Next Post
ইশরাক গণমাধ্যমের সামনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবি ঘেরাওয়ের হুমকি ইশরাকের

বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাওয়ার্ড-২০২৫ চ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ট‍্যান্ডার্ড চার্টার্ড-চ‍্যনেল আই এ‍্যাগ্রো এ‍্যাওয়ার্ড-২০২৫ চূড়ান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT