চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবি ঘেরাওয়ের হুমকি ইশরাকের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:15 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইশরাক গণমাধ্যমের সামনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ বেশ কয়েকজন ক্রিকেট সংগঠক এবং কাউন্সিলর। তাদেরই একজন বিএনপি নেতা ইশরাক হোসেন বিসিবি ঘেরাওয়ের হুমকি দিয়েছেন। বলেছেন, নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হলে প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে।

রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেছেন তামিম ইকবালসহ বেশ কয়েকজন ক্রিকেট সংগঠক। তাদের দাবি কাউন্সিলর মনোনয়নে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের স্বেচ্ছাচারিতা ও সরকারি হস্তক্ষেপ রয়েছে।

তামিম বলেছেন, ‘বিসিবির সুষ্ঠু নির্বাচন হোক। এখানে সরকারি হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। নির্বাচনের আগে কাউন্সিলরশিপ নিয়ে পরিবর্তন মেনে নেয়া হবে না।’

ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের হয়ে বিসিবির কাউন্সিলর পদ পেয়েছেন ইশরাক হোসেন। কোনো রাখঢাক না রেখে কঠিন প্রতিবাদের হুমকি দিয়ে রাখলেন তিনি। বলেছেন, ‘বিসিবি নির্বাচনে সরকারের হস্তক্ষেপ স্পষ্ট। সরকার নিরপেক্ষ নয়, বরং নানাভাবে প্রভাব খাটাচ্ছে। এভাবে কোনো শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। আমরা চাই যোগ্য জেলা, বিভাগ ও খ্যাতনামা সংগঠকরাই কাউন্সিলর হিসেবে মনোনীত হোন। গঠনতন্ত্রে কোথাও নেই যে অ্যাডহক কমিটি থেকে মনোনয়ন দিতে হবে। যদি এ নিয়ে বাড়াবাড়ি করা হয়, প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে।’

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। এরই মধ্যে গঠিত হয়েছে তিন সদস্যের নির্বাচন কমিশন। যেখানে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। এছাড়া, কমিশনে আছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)।

Tags: ইশরাকতামিমবিএনপিবিসিবি নির্বাচনব্রাদার্স ইউনিয়নলিড স্পোর্টস
Previous Post

টাইগার যুবাদের সাবেক পরামর্শক মিঠুন হচ্ছেন বিসিসিআই সভাপতি?

Next Post

স্ট‍্যান্ডার্ড চার্টার্ড-চ‍্যনেল আই এ‍্যাগ্রো এ‍্যাওয়ার্ড-২০২৫ চূড়ান্ত

Next Post
বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাওয়ার্ড-২০২৫ চ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ট‍্যান্ডার্ড চার্টার্ড-চ‍্যনেল আই এ‍্যাগ্রো এ‍্যাওয়ার্ড-২০২৫ চূড়ান্ত

বাংলাদেশ কমিউনিটি আধুনিকায়ন বিষয়ক আলোচনা ও সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের সান্ডারল্যান্ড শহরে বাংলাদেশ কমিউনিটি আধুনিকায়ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT