চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিস ইউনিভার্স’-এর ভোটযুদ্ধে মিথিলার উত্থান

‘পিপলস চয়েস’-এ এখন নাম্বার টু বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:32 অপরাহ্ন 13, নভেম্বর 2025
in বিনোদন
A A
মিথিলা বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে ভোট দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিস ইউনিভার্সের ৭৪তম আসরে কি ইতিহাস তৈরী করতে পারবে বাংলাদেশ? এই প্রশ্নের উত্তর সময়ই বলে দিবে। কিন্তু প্রথমবারের মতো কোনো বাংলাদেশির ‘মিস ইউনিভার্স’-এর প্লাটফর্মে বিশেষ জায়গা তৈরীর সম্ভাবনা দেখিয়েছেন তিনি তানজিয়া জামান মিথিলা।

এরই মধ্যে ‘পিপলস চয়েস’-এর ভোটিং পর্বে সেরা দুইয়ে উঠে এসেছেন মিথিলা। তবে প্রতিদিন, প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে ভোটের হিসেব! র‌্যাংকিংয়ে ২ নম্বরে উঠে আসায় উচ্ছ্বসিত মিথিলা। তবে তার টার্গেট শীর্ষ স্থান!

বৃহস্পতিবার দুপুরে এক ভিডিও বার্তায় থাইল্যান্ড থেকে মিথিলা বলেন, “আমরা এখন ২ নম্বরে আছি। আপনারা নিশ্চয় আমার মতো নাম্বার ওয়ান হতে চান। আর নাম্বার ওয়ান হতে হলে যেভাবেই হোক আমাকে আজকে ৫০ হাজার ভোট দিতে হবে। তো সেটার জন্য আপনাদের আরো বেশী কাজ করতে হবে। প্লিজ, আমাকে সবাই ভোট করুন। এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ, আপনাদের ছাড়া আমি এটা করতে পারবো না। প্লিজ ভোট ফর বাংলাদেশ!”

যারা ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিথিলা এসময় বলেন,“বাংলাদেশ এখন ২ নম্বরে আছে। আপনারা যারা ভোট দিয়েছেন, তাদের ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। আমরা দেখিয়ে দিয়েছি, সবাই মিলে যদি কাজ করি তাহলে আমরা কোথায় যেতে পারি, এবং আমরা কতোটা শক্তিশালী।”

‘পিপলস চয়েস’-এ মিথিলা ২ নম্বরে থাকা মিথিলার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত জোরেসোরে ক্যাম্পেইন চলছে বাংলাদেশে। তার জন্য ভোট চাইতে পোস্ট দিতে দেখা গেছে জয়া আহসান, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, সাফা কবীর, জান্নাতুল ফেরদৌস ঐশী, জান্নাতুল পিয়া, সামিরা খান মাহি, শবনম ফারিয়া, সালমান মুক্তাদিরসহ অভিনয়শিল্পী ও মডেলিং অঙ্গনের অনেককেই।

ভোট দেওয়ার জন্য মিস ইউনিভার্স অ্যাপে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করে ‘গেট ভোট’ নির্বাচন করতে হবে। তারপর ‘পিপলস চয়েস’ সেকশনে গিয়ে তানজিয়া জামান মিথিলাকে নির্বাচন করা যাবে। এরপরও প্রতিটি বিজ্ঞাপন দেখার মাধ্যমে আরও একটি করে যত খুশি তত ভোট দেওয়া যাবে।

প্রসঙ্গত, তানজিয়া জামান মিথিলা চলতি বছরের সেপ্টেম্বরে ‘ফ্লোরাব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জেতেন। তিনি শুধু একজন মডেল ও অভিনেত্রীই নন, বরং বাল্যবিবাহবিরোধী প্রচারণা এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজের জন্যও পরিচিত।

২০২০ সালেও তিনি একই খেতাব অর্জন করেছিলেন, তবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে আন্তর্জাতিক পর্বে অংশ নিতে পারেননি। ২০২৫ সালে পুনরায় এই সাফল্য অর্জন করে ইতিহাস গড়েছেন মিথিলা।

Tags: জয়া আহসানজান্নাতুল পিয়াজান্নাতুল ফেরদৌস ঐশীতানজিয়া জামান মিথিলাভোট ফর মিথিলামিথিলামিস ইউনিভার্সমুমতাহিনা টয়ারুনা খানলিড বিনোদনশবনম ফারিয়াশবনম বুবলীসাফা কবীরসামিরা খান মাহিসালমান মুক্তাদির
Previous Post

রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপ শুরু

Next Post

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

Next Post
উপদেষ্টা পরিষদের বৈঠক চলাকালে প্রধান উপদেষ্টা ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

বাংলাদেশের দুই নেতা সাক্ষাৎকারে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করলেন ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT