চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপ শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:16 অপরাহ্ন 13, নভেম্বর 2025
in বাংলাদেশ
A A
নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপের আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বহুল প্রতীক্ষিত সংলাপে বসলো নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার ১৩ নভেম্বর নিবন্ধিত মোট ১২টি দলের সঙ্গে আলোচনার মাধ্যমে ইসির প্রথম দিনের সংলাপ শুরু হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (১১ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে দিনব্যাপী এই সংলাপে অংশগ্রহণের জন্য দলগুলোকে চিঠি পাঠানো হয়।

প্রথম দিনের সংলাপে ১২টি দল দুই ধাপে অংশ নিচ্ছে। সকাল ১০টা-দুপুর ১২টা এই পর্বে অংশ নিচ্ছে ছয়টি দল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বিকেলের পর্বে দুপুর ২টা-বিকাল ৪টা এই পর্বে আলোচনায় বসবে আরও ছয়টি দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।

কয়েক ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এই সংলাপে পরবর্তীতে বিএনপি, জামায়াত, এনসিপিসহ ইসিতে নিবন্ধিত অন্যান্য দলগুলো অংশ নেবে।

দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকায় বর্তমান সংলাপে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হচ্ছে না।

বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৩টি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে এবং ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির নিবন্ধন বাতিল করা হয়েছে।

Tags: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচন কমিশনরাজনৈতিক দলগুলোসংলাপ শুরু
Previous Post

আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’: রাজধানীতে সারাদিনে যা দেখা গেলো

Next Post

‘মিস ইউনিভার্স’-এর ভোটযুদ্ধে মিথিলার উত্থান

Next Post
মিথিলা বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে ভোট দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মিস ইউনিভার্স’-এর ভোটযুদ্ধে মিথিলার উত্থান

উপদেষ্টা পরিষদের বৈঠক চলাকালে প্রধান উপদেষ্টা ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT