চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মির্জা ফখরুলই সম্ভাব্য রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:03 অপরাহ্ন 09, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) বিএনপির এক জ্যেষ্ঠ নেতার বরাত দিয়ে এমন দাবি করেছে সংবাদমাধ্যম ডেইলি ওয়াদা।

প্রকাশিত প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, মন্ত্রিসভার সদস্য ওই জ্যেষ্ঠ নেতা বলেছেন, রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম প্রায় নিশ্চিতভাবেই চূড়ান্ত করেছেন তারেক রহমান। তবে বিএনপির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা বলেছে ডেইলি ওয়াদা। তাদের বেশির ভাগই জানিয়েছেন, প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমানের হাতে থাকলেও এ বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বিএনপি। আজ সকালে নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলটি। বিএনপির সহসভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে এসব কাগজপত্র সংগ্রহ করেন। এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী বাছাইয়ের দায়িত্ব তারেক রহমানকে দেয়। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলের মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নির্বাচন কমিশন আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে। প্রয়োজন হলে ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদে ভোটগ্রহণ হবে। তবে ফখরুল একমাত্র বৈধ প্রার্থী হলে ভোটের প্রয়োজন হবে না এবং তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে। গত ২৪ জুলাই মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। এরপর থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান ও ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বিধান রয়েছে।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদটি শূন্য হবে। ২০১১ সালে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান এবং ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নিযুক্ত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ ও পরিচিত নেতা হিসেবে ভূমিকা রেখেছেন। দলের অভ্যন্তরে ফখরুলকে মধ্যপন্থী নেতা হিসেবে বিবেচনা করা হয়। দীর্ঘ সময় বিএনপি ক্ষমতার বাইরে থাকার সময় বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয় রাখতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিকে নতুন মহাসচিব নিয়োগের সিদ্ধান্ত নিতে হবে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম আলোচনায় রয়েছে। তবে বিএনপির অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় কাউন্সিলের আগে দলটি প্রাথমিকভাবে একজন ভারপ্রাপ্ত মহাসচিব নিয়োগ করতে পারে।

Tags: চেয়ারম্যানপল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীপ্রধানমন্ত্রী তারেক রহমানবিএনপির মহাসচিবমির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতিস্থানীয় সরকার
Previous Post

বাংলাদেশ আমার মায়ের দেশ, তারা সবাই গর্বিত: অ্যাডাম আব্বাস

Next Post

শাকিরা-পিকের স্বপ্নের সেই বিলাসবহুল বাড়ি যেভাবে ইয়ামালের হল

Next Post
একজন ব্যক্তি আধুনিক বিলাসবহুল বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিরা-পিকের স্বপ্নের সেই বিলাসবহুল বাড়ি যেভাবে ইয়ামালের হল

স্মিত হাসি সহ নারীর ছবি, নদীর পাড়ে বসে, প্রকৃতি ও শহর দৃশ্যের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোমে আটকে পড়া একজনের বয়ানে বিমানযাত্রীদের চরম দুর্দশা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT